বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা ভারতীয় ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করল দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) মেঘনায় জামায়াতের নবনির্বাচিত আমীর লোকমান হোসেনের শপথ গ্রহণ

মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬



মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তোলার আহ্বান, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

 মো. আবুল কাশেম সরকার,মেঘনা (কুমিল্লা) 

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি আক্তার।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে গবাদিপশুর উৎপাদন বৃদ্ধি, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং খামারিদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রাণিসম্পদকে রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, পরিকল্পিত উদ্যোগ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

আলোচনা সভা শেষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মেঘনা, কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews