মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তোলার আহ্বান, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
মো. আবুল কাশেম সরকার,মেঘনা (কুমিল্লা)
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি আক্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে গবাদিপশুর উৎপাদন বৃদ্ধি, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং খামারিদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রাণিসম্পদকে রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, পরিকল্পিত উদ্যোগ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
আলোচনা সভা শেষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মেঘনা, কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত