বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
জেলা পরিষদের উদ্যোগে ৩১৪ শিক্ষার্থী পেল ২০ লাখ ৯৮ হাজার টাকার শিক্ষাবৃত্তি ডিবির বিশেষ অভিযানে ফ্যাসিস্ট আওয়ামী  স্বেচ্ছাসেবক লীগের একজন গ্রেপ্তার যুক্তরাজ্যস্থ দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন থেকে ২ জনকে আজীবন নিষিদ্ধ ঘোষনা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের সমন্বয়ক ও তদারকির দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল অনলাইনে সিরিয়াল বুকিং ও ভিডিও কলে ডাক্তারের পরামর্শ ব্রাজিলে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি লিটন, সাধারণ সম্পাদক ওয়াহিদ  শেখ হাসিনা বাংলাদেশে একটি তান্ডব পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত-ষড়যন্ত্রে লিপ্ত …… জহির উদ্দিন স্বপন শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য দিনাজপুরে ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাগরে ভাসানোর আগেই পাচারকারীদের  ছক বানচাল,টেকনাফে উদ্ধার  ৮

ডিবির বিশেষ অভিযানে ফ্যাসিস্ট আওয়ামী  স্বেচ্ছাসেবক লীগের একজন গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬



ডিবির বিশেষ অভিযানে ফ্যাসিস্ট আওয়ামী  স্বেচ্ছাসেবক লীগের একজন গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ ইমন

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন ভাগনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মোঃ হাসান (৩৪)। তিনি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার তারুলিয়া (আকন বাড়ি) এলাকার ইব্রাহিম আকনের ছেলে। বর্তমানে তিনি কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের ভাগনা হিজলতলা এলাকায় বসবাস করতেন। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের একজন সক্রিয় সদস্য।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ সিরাজ-উদ-দৌলাহ সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার মোঃ হাসানের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা মামলা রয়েছে। মামলা নম্বর-৩৬, তারিখ ১০ জুন ২০২৬। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০১৩)-এর ৬(১)(ক), ১০, ১২ ও ১৩ ধারায় দায়ের করা ওই মামলায় তাকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) সূত্রে জানা যায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews