রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর জেলা মহিলা দলের সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে জিয়া শিশু-কিশোর সংগঠনের আলোচনা সভা ও দোয়া মাহফিল ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ আকাশজুড়ে ঝিরিঝিরি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত! বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে সরদার একেএম নাসির উদ্দীন কালুর শুভেচ্ছা ও অভিনন্দন বিপিজিএম রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের রি-ইউনিয়ন-২০২৭ উপলক্ষে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত পীরগঞ্জে মিনি স্টেডিয়ামে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন কক্সবাজারে অ্যাকশনে প্রশাসনঃ এস্কেবেটর জব্দ, গুড়িয়ে দেওয়া হলো ৫ শ্যালো মেশিন, ‘জনগণের সেবা নিশ্চিত করুন, আপনাকে দুলাভাইয়ের মর্যাদা দেব’-প্রতিমন্ত্রী রাজিব আহসান

ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬



ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ

প্রদীপ বণিক, ময়মনসিংহ –

ময়মনসিংহের ভালুকায় ধনুয়া-ময়মনসিংহ গ্যাস পাইপলাইন প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে অধি গ্রহণের (এলএ) চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) উপজেলার দেয়ালীয়াপাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ করেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনুয়া-ময়মনসিংহ গ্যাস পাইপলাইন প্রকল্পের সেল প্রধান প্রকৌশলী গৌতম ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. রাশিক খান এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় মানুষের স্বার্থ ও অধিকারকে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে যেসব ভূমির মালিক প্রকল্প বাস্তবায়নের জন্য নিজেদের জমি দিয়েছেন, তাদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা জরুরি।

এ সময় প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিগ্রস্ত মালিকদের হাতে এলএ চেক তুলে দেওয়া হয়। এতে ভূমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে স্বস্তি ও সন্তোষ প্রকাশের সুযোগ সৃষ্টি হয়।

ধনুয়া-ময়মনসিংহ গ্যাস পাইপলাইন প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আাহবায়ক গোলজার হোসেন, এড. ওসমান গনি মল্লিক মাখন , সদস্য রহিম আকন্দ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, সাংগঠনিক সম্পাদক তাজমুল হক সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ভূমির মালিক এবং প্রকল্পসংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews