
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসির উদ্দীন কালুর শুভেচ্ছা ও অভিনন্দন
মো: ইনছান সরদার,শরীয়তপুর
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখী ও সুন্দর জীবন কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে দেশের গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত হওয়া এবং উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিনে শরীয়তপুর জেলাবাসীর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্ব ও দেশপ্রেমের মাধ্যমে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে বলে আমি প্রত্যাশা করি।”
তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক, উন্নত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা দেশের মানুষের। সেই লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-শান্তি ও কর্মময় জীবনের সার্বিক সাফল্য কামনা করেন বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু।