রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর জেলা মহিলা দলের সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে জিয়া শিশু-কিশোর সংগঠনের আলোচনা সভা ও দোয়া মাহফিল ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ আকাশজুড়ে ঝিরিঝিরি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত! বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে সরদার একেএম নাসির উদ্দীন কালুর শুভেচ্ছা ও অভিনন্দন বিপিজিএম রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের রি-ইউনিয়ন-২০২৭ উপলক্ষে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত পীরগঞ্জে মিনি স্টেডিয়ামে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন কক্সবাজারে অ্যাকশনে প্রশাসনঃ এস্কেবেটর জব্দ, গুড়িয়ে দেওয়া হলো ৫ শ্যালো মেশিন, ‘জনগণের সেবা নিশ্চিত করুন, আপনাকে দুলাভাইয়ের মর্যাদা দেব’-প্রতিমন্ত্রী রাজিব আহসান

আকাশজুড়ে ঝিরিঝিরি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত!

  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬



আকাশজুড়ে ঝিরিঝিরি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, কৃষকের ফসলের ক্ষতির আশঙ্কা

সুমন কুমার দে, শেরপুর
গতকাল রাত থেকে আজ সারাদিন  আকাশজুড়ে ঝিরিঝিরি বৃষ্টির কারণে শেরপুরে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। বৃষ্টির কারণে অনেক শ্রমজীবী মানুষ কাজে বের হতে না পারায় দৈনন্দিন আয়-রোজগারেও প্রভাব পড়েছে।

অন্যদিকে, অসময়ের এই বৃষ্টিতে কৃষি খাতেও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে মাঠে থাকা বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা। টানা বৃষ্টি অব্যাহত থাকলে শাকসবজির ক্ষেত জলাবদ্ধ হয়ে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।
কৃষকদের মতে, অসময়ে বৃষ্টির কারণে সবজির জমিতে পানি জমে গেলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews