রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর জেলা মহিলা দলের সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে জিয়া শিশু-কিশোর সংগঠনের আলোচনা সভা ও দোয়া মাহফিল ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ আকাশজুড়ে ঝিরিঝিরি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত! বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে সরদার একেএম নাসির উদ্দীন কালুর শুভেচ্ছা ও অভিনন্দন বিপিজিএম রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের রি-ইউনিয়ন-২০২৭ উপলক্ষে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত পীরগঞ্জে মিনি স্টেডিয়ামে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন কক্সবাজারে অ্যাকশনে প্রশাসনঃ এস্কেবেটর জব্দ, গুড়িয়ে দেওয়া হলো ৫ শ্যালো মেশিন, ‘জনগণের সেবা নিশ্চিত করুন, আপনাকে দুলাভাইয়ের মর্যাদা দেব’-প্রতিমন্ত্রী রাজিব আহসান

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬



খোকসায় পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

শেখ মোঃ আকরাম হোসেন, খোকসা কুষ্টিয়া 

কুষ্টিয়ার খোকসায় পুলিশের বিশেষ অভিযানে রতন কুমার মন্ডল (৫২) নামে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ।

খোকসা থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকাল ১১টা ৩৫ মিনিটের দিকে খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এ সময় খোকসা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি রতন কুমার মন্ডলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রতন কুমার মন্ডল (৫২) খোকসা পৌরসভার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তিনি রঞ্জন কুমার মন্ডলের ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট ঘটনায় নিজের জড়িত থাকার কথা তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার দুপুর ১টা ৩৫ মিনিটে গ্রেপ্তার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

খোকসা থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে পুলিশের এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews