রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর জেলা মহিলা দলের সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে জিয়া শিশু-কিশোর সংগঠনের আলোচনা সভা ও দোয়া মাহফিল ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ আকাশজুড়ে ঝিরিঝিরি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত! বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে সরদার একেএম নাসির উদ্দীন কালুর শুভেচ্ছা ও অভিনন্দন বিপিজিএম রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের রি-ইউনিয়ন-২০২৭ উপলক্ষে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত পীরগঞ্জে মিনি স্টেডিয়ামে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন কক্সবাজারে অ্যাকশনে প্রশাসনঃ এস্কেবেটর জব্দ, গুড়িয়ে দেওয়া হলো ৫ শ্যালো মেশিন, ‘জনগণের সেবা নিশ্চিত করুন, আপনাকে দুলাভাইয়ের মর্যাদা দেব’-প্রতিমন্ত্রী রাজিব আহসান

বিপিজিএম রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের রি-ইউনিয়ন-২০২৭ উপলক্ষে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬



বিপিজিএম রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের রি-ইউনিয়ন-২০২৭ উপলক্ষে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আঃ হাকিম 

১২ মার্চ ২০২৭ তারিখে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত বিপিজিএম রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের রি-ইউনিয়ন-২০২৭ সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে আজ ঢাকায় মোরেলগঞ্জ কল্যান সমিতি’র অফিস,কক্ষ নং-৮০৫ (৮ম তলা), প্রিতম জামান টাওয়ার, ৩৭/২, পুরানা পল্টন, ঢাকা-১০০০।এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বিকাল ৪টায় ঢাকায় এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সভায় রি-ইউনিয়ন আয়োজন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাসুদুল আলম উপস্থিত থেকে সভা পরিচালনা করেন। সভায় পুনর্মিলনী অনুষ্ঠান সফল করতে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয়, প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং অনুষ্ঠানকে আনন্দঘন ও স্মরণীয় করে তোলার বিষয়ে আলোচনা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন: মোঃ রফিকুল ইসলাম,মোঃ আসাদুজ্জামান ইমন, মোঃ জাকির হোসেন,মোঃ ইমতিয়াজ মাহমুদ,মোঃ আরিফ হোসেন,মোঃ মেহেদী হাসান,মোঃ দুলাল শেখ,মোঃ লোকমান হোসেন রনি,মোঃ নিয়ামুল ইসলাম হৃদয়,মোঃ ইকবাল হোসেন,মোঃ সজীবুল ইসলাম নয়ন,মোঃ মিজানুর রহমান,মোঃ শাহিন,মোঃ মাহাবুবুল হোসেন,মোঃ মিলন,মোঃ এজাজুল ইসলাম, কে এম দুলাল হোসেন,মোঃ তরিকুল হোসেন,মোঃ নাজির আহমেদ,মোঃ সোহেল শেখ,মোঃ আরিফুর রহমান,মোঃ রায়হান শেখ,মোঃ মিলন শেখ,মোঃ রাসেল,মোঃ মনিরুজ্জামান হাওলাদার আব্দুল হাকিম সহ আরও অনেকে সভায় উপস্থিত সবাই পুনর্মিলনী অনুষ্ঠানকে সফল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দীর্ঘদিনের স্মৃতি, বন্ধুত্ব ও বিদ্যালয়জীবনের হারানো দিনগুলোকে নতুন করে ফিরে পাওয়ার প্রত্যাশায় বিপিজিএম রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সভায় উপস্থিত সদস্যদের মুল বক্তব্যের বিষয় ছিলো আগামী ১২ মার্চ ২০২৭—প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হোক বিপিজিএম রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews