
পীরগঞ্জে মিনি স্টেডিয়ামে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন
শেখ সমসের আলী ,পীরগঞ্জ ঠাকুরগাঁও
খেলাধুলার মাধ্যমে নারী ও কিশোরীদের উৎসাহিত করতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইএসডিও থ্রাইভ প্রকল্পের আয়োজনে হেকস/ ইপার এর সহযোগিতায় প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আজ শনিবার বিকেলে (২১ নভেম্বর ২০২৬) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মিনি স্টেডিয়ামে ই এস ডিও এর আয়োজনে হেকস ইপার এর সহযোগিতায় প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ পীরগঞ্জ উপজেলার মিনি স্টেডিয়ামে এ খেলার আয়োজন করা হয়েছে।
খেলায় অংশ গ্রহন করে ঠাকুরগাঁও জেলার রানিশংকৈল উপজেলার রাঙ্গা টুঙ্গী ফুটবল একাডেমি এবং জনগাঁও আদিবাসী প্রমিলা ফুটবল একাডেমি
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জাহিদুর রহমান জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জিয়াউল ইসলাম জিয়া, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুর এ শাহাদাৎ স্বজন এবং পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন প্রামাণিক
আয়োজকদের এ উদ্যোগের মধ্য দিয়ে নারী ফুটবলারদের খেলাধুলায় অংশগ্রহণ, প্রতিভা বিকাশ এবং ক্রীড়াঙ্গনে নারীদের উৎসাহিত করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।