
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাংবাদিক ইউনিয়নের বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিয়াজুর রহমানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের সাংবাদিকবৃন্দ।
এ সময় সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। তাঁর কর্মকালীন সময়ের দায়িত্বশীল ভূমিকা ও প্রশাসনিক কার্যক্রমের প্রতি সম্মান জানিয়ে এ সম্মাননা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের সভাপতি মাহামুদ খান, সাধারণ সম্পাদক বিএম নাইম মাহমুদ, সহ-সভাপতি সাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম ও সদস্য রাছেল।
এ সময় সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সাফল্য, সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করেন।