শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কৃষকদল নেতাদের হত্যার প্রতিবাদে শরীয়তপুরে জেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল পীরগঞ্জে অসহায় মহিলার টাকা আত্মসাতের চেষ্টা ॥ হুমকি ধামকি অব্যাহত সাতক্ষীরার কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে  যুবকের যাবজ্জীবন কারাদণ্ড সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত জিয়ার দেখানো পথে ধানের শীষ তাই রাষ্ট্রক্ষমতায় : জহির উদ্দিন স্বপন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাংবাদিক ইউনিয়নের বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান চাটখিলে শতবর্ষী চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা তৃতীয় লিঙ্গের ব্যক্তি পাঁচ বছর পর হত্যার রহস্য উদঘাটন করছে পিবিআই খোকসায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই সদস্যসহ গ্রেপ্তার ৪ আত্মসাৎ ও প্রতারণার মামলায় আলী আকতার নামের এক প্রতারক গ্রেফতার!

তৃতীয় লিঙ্গের ব্যক্তি পাঁচ বছর পর হত্যার রহস্য উদঘাটন করছে পিবিআই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬




তৃতীয় লিঙ্গের ব্যক্তি পাঁচ বছর পর হত্যার রহস্য উদঘাটন, করছে পিবিআই

আর কে রুবেল

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এনায়েতপুর দক্ষিণপাড়ার জনৈক আবু বকর সিদ্দিক এর বাড়ীতে একটি ভাড়াকৃক্ত রুমে গত ২৪/১০/২০২১ খ্রিঃ তারিখ রাতে তৃতীয় লিঙ্গের সদস্য বাদল মিয়া জোসু (৪০) হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামি মোঃ শাওন আহম্মেদ সুজন (২৮)’কে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পিবিআই ঢাকা জেলা। গ্রেফতারকৃত আসামি মোঃ শাওন আহম্মেদ সুজন ঘটনায় নিজের দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

গত ২৪/১০/২০২১ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৮.৪৫ হতে ০৯.৪৫ ঘটিকার মধ্যে যেকোন সময় আশুলিয়া থানাধীন এনায়েতপুর দক্ষিণপাড়া আবু বক্কর সিদ্দিক এর সেমি পাকা টিনসেড বাড়ীতে একটি ভাড়াকৃত রুমে তৃতীয় লিঙ্গের সদস্য বাদল মিয়া জোসু অজ্ঞাতনামা আসামি দ্বারা খুন হন। নিহতের পিতা মোঃ সিদ্দিকুর রহমান উক্ত হত্যাকান্ডের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা নং-৬০, তারিখ-২৫/১০/২০২১ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড দায়ের করেন। আশুলিয়া থানা পুলিশ প্রায় ছয় মাস মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করার পর পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলাটির তদন্তভার সিআইডি গ্রহণ করে। সিআইডি মামলাটি প্রায় এক বছর আট মাস তদন্ত শেষে বিজ্ঞ আদালতে চূড়ান্ত রিপোর্ট সত্য দাখিল করে। পরবর্তীতে বিজ্ঞ আদালত উক্ত তদন্ত প্রতিবেদন গ্রহণ না করে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই ঢাকা জেলাকে নির্দেশ প্রদান করেন। পিবিআই ঢাকা জেলার এসআই (নিঃ) ফরহাদ মোল্লা’কে মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়।

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল, বিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় এবং পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম, এন, মোর্শেদ, পিপিএম-সেবা এর তত্ত্বাবধানে পিবিআই ঢাকা জেলার একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৫/১১/২০২৬ খ্রিঃ তারিখ রাত ২০.৩০ ঘটিকায় দিনাজপুর জেলার বীরগঞ্জ থানা এলাকা হতে ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামি মোঃ শাওন আহম্মেদ সুজন’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তিনি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পিবিআই এর তদন্ত এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনায় জানা যায়, নিহত বাদল মিয়া জোসু তৃতীয় লিঙ্গের পরিচয়ে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নবীনগর বাসস্ট্যান্ড ও নিরিবিলি এলাকায় চলাফেরা করতো। এ সূত্রে তার সঙ্গে মোর্শেদ (৩৪) নামের অপর একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তির বন্ধুত্ব ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বাদল মিয়া জোসু মাঝে মধ্যে পুরুষ লোকজনকে সঙ্গে নিয়ে মোর্শেদের বর্তমান ঠিকানার ভাড়াটিয়া বাসায় যাতায়াত করতো এবং সেখানে সময় কাটাতো। আসামি সুজন ঢাকা জেলার ধামরাই থানা এলাকার একটি টেক্সটাইল কোম্পানির ড্রাইভার হিসেবে চাকুরি করাকালীন অত্র মামলার ভিকটিম বাদল মিয়া জোসু-এর সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। আসামি সুজন মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিম বাদলের সাথে যোগাযোগ করে তার সাথে থাক। একজন তরুণীকে নিয়ে যৌন সম্পর্কের বিষয়ে কথা হলে বাদল সম্মতি জানিয়ে তাকে নিজের বাসায় আমন্ত্রণ জানায়। আসামি মোঃ শাওন ঘটনার দিন গত ২৪/১০/২০২১ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এনায়েতপুর দক্ষিনপাড়া আবু বক্কর সিদ্দিক এর সেমি পাকা টিনসেড বাড়ীতে মোর্শেদ এর ভাড়াকৃত রুমে যায়। বাসায় পৌঁছানোর পর তরুণী সেখানে উপস্থিত না থাকায় কারণ জানতে চাইলে বাদল নিজে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখ্যান করায় ভিকটিম বাদল জোরপূর্বক আসামীর শার্টের পকেট থেকে ৩,০০০/- টাকা ছিনিয়ে নেয় এবং হুমকি দেয় যে তার সাথে যৌন সম্পর্ক করতে হবে, অথবা বাসা থেকে আরও ৫,০০০/- টাকা এনে দিতে হবে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ভিকটিম বাদল ও আসামি সুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আসামি সুজন ভিকটিম বাদলের ঘাড়ের বাম পাশে একটি ঘুসি মারলে সে খাটের ওপর পড়ে যায় এবং হাঁপাতে থাকে। সে অবস্থায় সুজন ভিকটিম বাদলের গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেয় এবং মুখের ওপর বালিশ চাপা দিয়ে ধরে রেখে মৃত্যু নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পরবর্তীতে আত্মগোপনে চলে যায়।

পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম, এন, মোর্শেদ, পিপিএম-সেবা জানান, ‘বিজ্ঞ আদালতের নির্দেশে মামলাটি অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর পিবিআই ঢাকা জেলা ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িত আসামিকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রাখে। পাশাপাশি এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না, তাও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews