শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কৃষকদল নেতাদের হত্যার প্রতিবাদে শরীয়তপুরে জেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল পীরগঞ্জে অসহায় মহিলার টাকা আত্মসাতের চেষ্টা ॥ হুমকি ধামকি অব্যাহত সাতক্ষীরার কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে  যুবকের যাবজ্জীবন কারাদণ্ড সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত জিয়ার দেখানো পথে ধানের শীষ তাই রাষ্ট্রক্ষমতায় : জহির উদ্দিন স্বপন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাংবাদিক ইউনিয়নের বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান চাটখিলে শতবর্ষী চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা তৃতীয় লিঙ্গের ব্যক্তি পাঁচ বছর পর হত্যার রহস্য উদঘাটন করছে পিবিআই খোকসায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই সদস্যসহ গ্রেপ্তার ৪ আত্মসাৎ ও প্রতারণার মামলায় আলী আকতার নামের এক প্রতারক গ্রেফতার!

জিয়ার দেখানো পথে ধানের শীষ তাই রাষ্ট্রক্ষমতায় : জহির উদ্দিন স্বপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬



ভাসানীর রাজনীতি আজও প্রাসঙ্গিক, জিয়ার দেখানো পথে ধানের শীষ তাই রাষ্ট্রক্ষমতায় : জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক

‘ভাসানীর রাজনীতি আজও প্রাসঙ্গিক, তাই শহীদ জিয়ার দেখানো পথে ধানের শীষ আজ রাষ্ট্রক্ষমতায়’।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি।

১৮ নভেম্বর সন্ধ্যা ছয়টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটে অবস্থিত সানাই পার্টি হলে ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে এই স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্যে জহির উদ্দিন স্বপন সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে মওলানা ভাসানীর আদর্শ ও সংগ্রামী চেতনার গুরুত্ব তুলে ধরেন। মওলানা ভাসানী সারা জীবন নিপীড়িত ও মেহনতি মানুষের অধিকার আদায়ে লড়াই করেছেন। তাঁর সেই গণমুখী রাজনৈতিক দর্শন এবং দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো রাজনৈতিক ধারার মধ্যে গভীর সংযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় নিউইয়র্কপ্রবাসী গৌরনদী ও আগৈলঝাড়াবাসীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews