শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কৃষকদল নেতাদের হত্যার প্রতিবাদে শরীয়তপুরে জেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল পীরগঞ্জে অসহায় মহিলার টাকা আত্মসাতের চেষ্টা ॥ হুমকি ধামকি অব্যাহত সাতক্ষীরার কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে  যুবকের যাবজ্জীবন কারাদণ্ড সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত জিয়ার দেখানো পথে ধানের শীষ তাই রাষ্ট্রক্ষমতায় : জহির উদ্দিন স্বপন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাংবাদিক ইউনিয়নের বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান চাটখিলে শতবর্ষী চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা তৃতীয় লিঙ্গের ব্যক্তি পাঁচ বছর পর হত্যার রহস্য উদঘাটন করছে পিবিআই খোকসায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই সদস্যসহ গ্রেপ্তার ৪ আত্মসাৎ ও প্রতারণার মামলায় আলী আকতার নামের এক প্রতারক গ্রেফতার!

চাটখিলে শতবর্ষী চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬



চাটখিলে শতবর্ষী চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা

আবুল কালাম আজাদ,চাটখিল (নোয়াখালী) 

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হীরাপুর গ্রামের জালাল উদ্দিন মুন্সিবাড়িতে শত বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত জনসাধারণের চলাচলের রাস্তা অবরুদ্ধ করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে একই বাড়ির একটি পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে জালাল উদ্দিন মুন্সিবাড়ির বাসিন্দারা জানান, একই বাড়ির লাল মিয়ার ছেলে মো. রাসেল ওরফে টিপু দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত রাস্তাটির জায়গা দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করছেন। এভাবে নির্মাণকাজ অব্যাহত থাকলে ঐতিহ্যবাহী ও শত বছরের বেশি সময় ধরে ব্যবহৃত রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে বাড়ির নারী-পুরুষ, শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগী পরিবহনসহ যানবাহন চলাচলেও চরম দুর্ভোগের আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

এদিকে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার চেষ্টা করে বহিরাগত কয়েকজন। ভুক্তভোগীদের দাবি, রাস্তা দখলের পক্ষে অবস্থান নিয়ে কয়েকজন ব্যক্তি সাংবাদিকদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। স্থানীয়দের অভিযোগ, সআবেক ছাত্রলীগ কর্মী রনি ও সজল ওরফে টোকাই সজল বর্তমান ক্ষমতাসীন দলের প্রভাব দেখিয়ে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত। তাদের অতীত রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।

অভিযুক্ত পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে রাস্তাটি ব্যবহারের বিষয়টি স্বীকার করলেও জায়গাটি নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করেছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, রাস্তা বন্ধের উদ্যোগকে কেন্দ্র করে বহিরাগত লোকজনের প্রভাব ও শক্তি প্রদর্শনের কারণে কয়েকটি পরিবার কার্যত অসহায় হয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

শত বছরের পুরোনো চলাচলের রাস্তা রক্ষা, জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

সাংবাদিক দেখেই দখলকারী রাসেল ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের সাথে রুড় আচরন করেন।এ ব্যাপারে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের আস্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews