শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কৃষকদল নেতাদের হত্যার প্রতিবাদে শরীয়তপুরে জেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল পীরগঞ্জে অসহায় মহিলার টাকা আত্মসাতের চেষ্টা ॥ হুমকি ধামকি অব্যাহত সাতক্ষীরার কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে  যুবকের যাবজ্জীবন কারাদণ্ড সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত জিয়ার দেখানো পথে ধানের শীষ তাই রাষ্ট্রক্ষমতায় : জহির উদ্দিন স্বপন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাংবাদিক ইউনিয়নের বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান চাটখিলে শতবর্ষী চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা তৃতীয় লিঙ্গের ব্যক্তি পাঁচ বছর পর হত্যার রহস্য উদঘাটন করছে পিবিআই খোকসায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই সদস্যসহ গ্রেপ্তার ৪ আত্মসাৎ ও প্রতারণার মামলায় আলী আকতার নামের এক প্রতারক গ্রেফতার!

লকডাউন কর্মসূচি প্রতিহত করতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬



লকডাউন কর্মসূচি প্রতিহত করতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল

মো: ইনছান সরদার,শরীয়তপুর 

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়ে এবং দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছে শরীয়তপুর জেলা মহিলা দল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমাউল হুসনা ও সাধারণ সম্পাদক শাহনাজ মৃধার নেতৃত্বে এ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং রাজপথে অবস্থান নিয়ে তা প্রতিহত করার ঘোষণা দেন। মিছিলে প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

কর্মসূচিতে বক্তারা বলেন, যেকোনো ধরনের নাশকতা ও জনজীবন বিঘ্নিত করার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে মহিলা দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন বলেও জানান তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews