শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কৃষকদল নেতাদের হত্যার প্রতিবাদে শরীয়তপুরে জেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল পীরগঞ্জে অসহায় মহিলার টাকা আত্মসাতের চেষ্টা ॥ হুমকি ধামকি অব্যাহত সাতক্ষীরার কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে  যুবকের যাবজ্জীবন কারাদণ্ড সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত জিয়ার দেখানো পথে ধানের শীষ তাই রাষ্ট্রক্ষমতায় : জহির উদ্দিন স্বপন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাংবাদিক ইউনিয়নের বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান চাটখিলে শতবর্ষী চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা তৃতীয় লিঙ্গের ব্যক্তি পাঁচ বছর পর হত্যার রহস্য উদঘাটন করছে পিবিআই খোকসায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই সদস্যসহ গ্রেপ্তার ৪ আত্মসাৎ ও প্রতারণার মামলায় আলী আকতার নামের এক প্রতারক গ্রেফতার!

খোকসায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই সদস্যসহ গ্রেপ্তার ৪

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬



খোকসায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই সদস্যসহ গ্রেপ্তার ৪

শেখ মোঃ আকরাম হোসেন, খোকসা  (কুষ্টিয়া) 

কুষ্টিয়ার খোকসায় থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই সদস্যসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাত ৮টা ৫ মিনিটে খোকসা থানা পুলিশের পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

খোকসা থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন খোকসা থানা আওয়ামী লীগের সদস্য শোমসপুর গ্রামের মৃত সামছুদ্দিন খাঁনের ছেলে মোঃ বদর উদ্দিন খাঁন (৬৫) এবং খোকসা থানা ছাত্রলীগের সদস্য মামুদানিপুর গ্রামের মোঃ সালাম মাতুব্বরের ছেলে মোঃ ইমরান হোসেন (১৯)।

এ ছাড়া উপজেলার গোপগ্রাম ডাঙ্গীপাড়া থেকে মধ্যপাড়া যাওয়ার পাকা রাস্তার ওপর সাইদুল শেখের বাড়ির সামনে থেকে গোপগ্রাম ডাঙ্গীপাড়া গ্রামের মোঃ সাইদুল শেখ (২৭)-কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে খোকসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা নং-০৯, তারিখ ১৯/১১/২০২৬ দায়ের করা হয়েছে।

অন্যদিকে, একটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি দেবীনগর গ্রামের মোঃ সাহাবুদ্দিন শেখের ছেলে মোঃ সাইম হোসেন (২৫)-কেও গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ওয়ারেন্টভুক্ত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকমুক্ত সমাজ গঠন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খোকসা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews