রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
আ.লীগ নেতাকর্মীদের ছাড় নয়, সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি ড. মারুফের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হাজী সাজুল মিয়ার মত বিনিময় বিশ্বম্ভরপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল কর্মী কালাগাজী আহত : থানায় অভিযোগ দায়ের নিরাপদ সড়ক চাই-এর ৩৩ বছরের সংগ্রাম, সাফল্য ও আগামীর প্রত্যয় গাইবান্ধা পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ঘোড়াঘাটে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন, সুবিধা পাবেন আশপাশের খামারিরাও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বপনের শোক বার্তা বিশ্বমঞ্চে পরিচিতি বাড়ছে বাংলাদেশের সিনেমার সাংবাদিকদের সব সংগঠনকে  ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান – মনিরুজ্জামান চৌধুরী গার্মেন্টস রক্ষায় মালিকদের উদ্যোগ, নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক!

চৌকি আদালতে প্রকাশ্যে ধূমপান, দুই জন আটক; জরিমানা ৩ হাজার টাকা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬



চৌকি আদালতে প্রকাশ্যে ধূমপান, দুই জন আটক; জরিমানা ৩ হাজার টাকা

 আব্দুল মুনতাকিন জুয়েল 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালত চত্বরকে ধূমপানমুক্ত ও পরিবেশবান্ধব রাখতে কঠোর অবস্থান নিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক এস. এম. গালিব হাসান। এরই ধারাবাহিকতায় আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপানের অভিযোগে দুইজনকে আটক করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে আদালতের নিয়মিত কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে।

আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, বিচারপ্রার্থী, আইনজীবীসহ সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং আদালতের পরিবেশ বজায় রাখতে গোবিন্দগঞ্জ চৌকি আদালত চত্বরকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে কয়েকজন ব্যক্তি আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করছিলেন। বিষয়টি বিজ্ঞ বিচারক এস. এম. গালিব হাসানের নজরে এলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয় এবং তাঁদের মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বিচারকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আদালত চত্বরে উপস্থিত আইনজীবী, বিচারপ্রার্থী ও সচেতন মহল। তাঁদের মতে, জনসমাগমপূর্ণ স্থানে ধূমপান নিয়ন্ত্রণে এ ধরনের পদক্ষেপ জনস্বাস্থ্য সুরক্ষা ও ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আদালত সংশ্লিষ্টরা জানান, গোবিন্দগঞ্জ চৌকি আদালত চত্বরকে সম্পূর্ণ ধূমপানমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews