বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
২০ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে জলঢাকার হাবিবের ‘যাপিত জীবন’ নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে শরীয়তপুরে কৃষক দলের বিক্ষোভ গাছায় পূর্বশত্রুতার জেরে মুরগির ফার্মে অগ্নিসংযোগের অভিযোগ পাবনার দুর্গম চরাঞ্চলের পতিত জমিতে শসা চাষে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা আমার ৫ বছরের বেতন জনগনকে বিলিয়ে দেব -হাজী সাজুল মিয়া  চেয়ারম্যান হিসেবে বিএনপি নেতা খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করাতে ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ খোকসায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড, ১০০ টাকা জরিমানা কবিতা/অহংকার / লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাইবান্ধায় জলবায়ু অভিযোজন বিষয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় মতবিনিময়

নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে শরীয়তপুরে কৃষক দলের বিক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬



নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে শরীয়তপুরে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মো: ইনছান সরদার,শরীয়তপুর 

দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষক দল।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকেলে জেলা শহরে এ কর্মসূচি পালন করা হয়। নেতাকর্মীদের অংশগ্রহণে জেলা শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

শরীয়তপুর জেলা কৃষক দলের সভাপতি হাজী বিএম হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির (ফরিদপুর বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক ভিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপু।

সমাবেশে প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আলী আজগর কাজী, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন চৌকিদার, সদর উপজেলার সভাপতি বাবু খান সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews