বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
২০ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে জলঢাকার হাবিবের ‘যাপিত জীবন’ নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে শরীয়তপুরে কৃষক দলের বিক্ষোভ গাছায় পূর্বশত্রুতার জেরে মুরগির ফার্মে অগ্নিসংযোগের অভিযোগ পাবনার দুর্গম চরাঞ্চলের পতিত জমিতে শসা চাষে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা আমার ৫ বছরের বেতন জনগনকে বিলিয়ে দেব -হাজী সাজুল মিয়া  চেয়ারম্যান হিসেবে বিএনপি নেতা খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করাতে ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ খোকসায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড, ১০০ টাকা জরিমানা কবিতা/অহংকার / লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাইবান্ধায় জলবায়ু অভিযোজন বিষয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় মতবিনিময়

গাইবান্ধায় জলবায়ু অভিযোজন বিষয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় মতবিনিময়

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬



গাইবান্ধায় জলবায়ু অভিযোজন বিষয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় মতবিনিময়

আব্দুল মুনতাকিন জুয়েল, গাইবান্ধা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে গাইবান্ধা সদর উপজেলায় SWABOL প্রকল্পের আওতায় এক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গাইবান্ধা সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এবং ট্রেডক্রাফট এক্সচেঞ্জের (Traidcraft Exchange) সহযোগিতায় পরিচালিত SWABOL প্রকল্পের আওতায় ‘জলবায়ু অভিযোজন মূলক পদক্ষেপে সরকারি ও বেসরকারি সেবাদানকারীদের সঙ্গে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছেন গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাকিবুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মারজান সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক শাহ সুফি মোতাকেল বিল্লাহ, জেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী আব্দুল খালেকসহ জেলা কমিটির অন্যান্য সদস্য।

কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং কৃষি, মৎস্য ও অন্যান্য সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews