বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
২০ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে জলঢাকার হাবিবের ‘যাপিত জীবন’ নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে শরীয়তপুরে কৃষক দলের বিক্ষোভ গাছায় পূর্বশত্রুতার জেরে মুরগির ফার্মে অগ্নিসংযোগের অভিযোগ পাবনার দুর্গম চরাঞ্চলের পতিত জমিতে শসা চাষে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা আমার ৫ বছরের বেতন জনগনকে বিলিয়ে দেব -হাজী সাজুল মিয়া  চেয়ারম্যান হিসেবে বিএনপি নেতা খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করাতে ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ খোকসায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড, ১০০ টাকা জরিমানা কবিতা/অহংকার / লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাইবান্ধায় জলবায়ু অভিযোজন বিষয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় মতবিনিময়

খোকসায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড, ১০০ টাকা জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬



খোকসায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড, ১০০ টাকা জরিমানা

শেখ মোঃ আকরাম হোসেন, খোকসা, কুষ্টিয়া 

কুষ্টিয়ার খোকসায় পুলিশের বিশেষ অভিযানে মোঃ কাবিল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে খোকসা থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে চলমান বিশেষ অভিযান, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে তাকে আটক করা হয়।

আটক মোঃ কাবিল (৩২) কুষ্টিয়ার খোকসা উপজেলার চাঁদট গ্রামের মোঃ আবু জাফরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আটকের পর তাকে মোবাইল কোর্টে হাজির করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

খোকসা থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

মাদকমুক্ত সমাজ গড়তে প্রয়োজন সম্মিলিত সামাজিক প্রতিরোধ। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews