বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
২০ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে জলঢাকার হাবিবের ‘যাপিত জীবন’ নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে শরীয়তপুরে কৃষক দলের বিক্ষোভ গাছায় পূর্বশত্রুতার জেরে মুরগির ফার্মে অগ্নিসংযোগের অভিযোগ পাবনার দুর্গম চরাঞ্চলের পতিত জমিতে শসা চাষে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা আমার ৫ বছরের বেতন জনগনকে বিলিয়ে দেব -হাজী সাজুল মিয়া  চেয়ারম্যান হিসেবে বিএনপি নেতা খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করাতে ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ খোকসায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড, ১০০ টাকা জরিমানা কবিতা/অহংকার / লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাইবান্ধায় জলবায়ু অভিযোজন বিষয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় মতবিনিময়

আমার ৫ বছরের বেতন জনগনকে বিলিয়ে দেব -হাজী সাজুল মিয়া 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬



আমার ৫ বছরের বেতন জনগনকে বিলিয়ে দেব -সুনামগঞ্জে মতবিনিময় সভায় হাজী সাজুল মিয়া 

মোঃ জাকির হোসেন,সুনামগঞ্জ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন শাখার সভাপতি ও সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী সাজুল মিয়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরকার দলীয় প্রার্থী হিসেবে তাকে সমর্থন জানানোর জন্য ইউনিয়নবাসীর প্রতি উদাত্ত আহবাণ জানিয়েছেন।

তিনি বলেছেন,বর্তমান বিএনপি সরকার জনগনের অত্যন্ত কাছাকাছি সরকারী সেবা প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদকে ঢেলে সাজাতে বদ্ধপরিকর। আদালতের মামলাঝট নিরসন করত: সমাজে ন্যায়বিচার নিশ্চিত করে ইনসাফভিত্তিক রাষ্ট্র ও মানবিক সমাজ কায়েমের লক্ষ্যে ইউনিয়ন পরিষদকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। আমি যদি সকলের ভালবাসায় চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে চেয়ারম্যান আমি নই এ ইউনিয়নের সকল জনগনই চেয়ারম্যান হবেন।

সকলের প্রতি সমান শ্রদ্ধা,সদাচার ও ন্যায়বিচারের মাধ্যমে আমি আমার ইউনিয়নকে একটি সত্যিকার জনকল্যাণমূলক সেবা প্রতিষ্ঠানে উন্নীত করবো। আত্ম অহংকার,হিংসা,বিদ্ধেষ ও দাম্ভিকতার পরিবর্তে সত্যিকার সেবক হিসেবে মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দিতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

রবিবার (১৫ নভেম্বর) রাতে সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর জামে মসজিদ মাঠে এলাকাবাসী আয়োজিত এক বিশাল মত বিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী বিশিষ্ট সালিশী মোঃ আলী আসগরের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান নাছির মিয়া ও ইব্রাহিমপুর জামে মসজিদ কমিটির সদস্য মোঃ সোহেল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পূর্ব সদরগড় নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী সন্তোষ কুমার দাস,দীপক রঞ্জন দাস,অক্ষয়নগর গ্রামের মোঃ ফারুক মিয়া,মোঃ ছোবহান মিয়া,মইনপুর গ্রামের মাওলানা জিয়াউর রহমান,মোহাম্মদ আলী,মইনুল ইসলাম,আমিরপুর গ্রাম থেকে মোঃ আলাউদ্দিন,জগন্নাথপুর গ্রামের হাফিজ মোঃ মইন উদ্দিন,ইব্রাহিমপুর গ্রামের মোঃ আব্দুল খালেক, অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাজী মোঃ আব্দুল করিম, ঠিকাদার মোঃ কামাল মিয়া ও বিল্লাল হোসেন রকিসহ বিভিন্ন পাড়া মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

বিএনপি চেয়ারপার্সন প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এই মেয়াদের মধ্যেই হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু বাস্তবায়ন করবেন উল্লেখ করে হাজী সাজুল মিয়া বলেন,সুনামগঞ্জ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল মহান জাতীয় সংসদে আমাদের উত্তর সুরমাবাসীর প্রাণের দাবী ধারারগাঁও সেতু বাস্তবায়নে প্রথমেই কথা বলেছেন বলে আমরা আজকের সভা থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানাই।

এই সেতুর পাশাপাশি সুরমা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স,ধোপাজান নদীর উপর ব্রীজসহ স্থানীয় সকল গণদাবী পূরনে আমার সর্বাত্মক প্রচেষ্টার কোন ত্রুটি থাকবেনা। আমি আমার দলের নেতা হিসেবে মাননীয় সংসদ সদস্যের কাছে যা যাইবো তিনি আমাকে তাই দেবেন সেই আত্মবিশ্বাস আমার আছে।

প্রদত্ত বক্তব্যে তিনি নবী করিম (স:) এর হাদিস মোবারক ও ইসলামের ২য় খলিফা হযরত ওমর (রা:) এর শাসনামলের শাসন ও সেবার কথা উল্লেখ করে বলেন, অহংকার,হিংসা,বিদ্ধেষ ও সরকারের সম্পত্তি আত্মসাতের পরিবর্তে জবাবদিহীতামূলক সেবার মনোভাব নিয়ে সকল মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে আমি ইউনিয়ন পরিষদ পরিচালনা করবো। নির্বাচিত চেয়ারম্যান হিসেবে সরকারের তহবিল থেকে যে বেতন বা সম্মানী পাবেন তা নিজের বা পরিবারের জন্য নয় বরং ইউনিয়নবাসীকে বিলিয়ে দেবেন উল্লেখ করে তিনি বলেন,আমার দেয়া প্রতিশ্রুতির সব কথা ভিডিও হচ্ছে। আমি প্রতিশ্রুতির বরখেলাপ করবনা।

আমার ৫ বছরের বেতন আপনাদেরকে বিলিয়ে দেব। তার দ্বারা সরকারের বা ইউনিয়ন পরিষদের একটি টাকাও আত্মসাৎ হবেনা উল্লেখ করে তিনি বলেন,আমি কারো আমানতের খেয়ানত করবনা। আমার দ্বারা আপনাদের কোন হক নষ্ট হবেনা ইনশাল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews