রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
আ.লীগ নেতাকর্মীদের ছাড় নয়, সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি ড. মারুফের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হাজী সাজুল মিয়ার মত বিনিময় বিশ্বম্ভরপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল কর্মী কালাগাজী আহত : থানায় অভিযোগ দায়ের নিরাপদ সড়ক চাই-এর ৩৩ বছরের সংগ্রাম, সাফল্য ও আগামীর প্রত্যয় গাইবান্ধা পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ঘোড়াঘাটে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন, সুবিধা পাবেন আশপাশের খামারিরাও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বপনের শোক বার্তা বিশ্বমঞ্চে পরিচিতি বাড়ছে বাংলাদেশের সিনেমার সাংবাদিকদের সব সংগঠনকে  ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান – মনিরুজ্জামান চৌধুরী গার্মেন্টস রক্ষায় মালিকদের উদ্যোগ, নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক!

৪২ বিজিবি এর বিশেষ অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬



দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

আব্দুস সালাম, দিনাজপুর

দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি জাতীয় ঐতিহ্য ও মূল্যবান প্রত্নসম্পদ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে দেশের মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিদেশে পাচারের অপচেষ্টা নস্যাৎ করেছে।

গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়কের নেতৃত্বে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উজেলাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ কেজি ৫৩০ গ্রাম ওজনের ১টি দেবদেবীর সারীবদ্ধ কষ্টি পাথরের মূর্তি, ১২ কেজি ৮৮৫ গ্রাম ওজনের ১টি কষ্টি পাথরের খন্ডাংশ ও ৫ কেজি ৪২০ গ্রাম ওজনের ১টি দূর্গা মূতির খন্ডাংশ উদ্ধার করে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধারকৃত প্রত্নবস্তুগুলোকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন। ১৯৬৮ সালের (১৯৭৬ সালে সংশোধিত) ‘পুরাকীর্তি সংরক্ষণ আইন’ অনুযায়ী এ ধরনের প্রত্নসম্পদ সংরক্ষণের দায়িত্ব সরকারের পক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত।

উদ্ধারকৃত প্রত্নসম্পদগুলোর  সিজার মূল্য ৩১,৯৩,৫০০/- (একত্রিশ লক্ষ তিরানব্বই হাজার পাঁচশত) টাকা। তবে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এসব নিদর্শনের প্রকৃত মূল্য অপরিমেয়।

দিনাজপুর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি মাদক, মানবপাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews