সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাটখিলে নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) জয়া দত্তকে ফুলেল শুভেচ্ছায় বরণ ‘ইউএনও বিতর্কিত বক্তা তাহেরীর মাহফিল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দীপাবলি উদযাপিত হয়েছে ১৯৭ কোটির সূরক্ষায় ধস, কাটা তারের বেড়া গায়েব, বিকল ৭০০ ক্যামেরা গাজীপুরে প্রবাসীকে জিম্মি করে মারধর, ৮ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ কবিতা/বিনয় /লায়ন মোঃ গনি মিয়া বাবুল আশুলিয়ায় চাঞ্চল্যকর স্ত্রী কর্তৃক স্বামী হত্যার ঘটনার রহস্য উদঘাটন ( পিবিআই  ) রংপুরে প্রতিপক্ষের হুমকিতে বাড়ী ছাড়া কাউন্সিলর প্রার্থী লিটন “সাজিয়ে গুজিয়ে দে মোরে” গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা

বিতর্কিত বক্তা তাহেরীর মাহফিল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬



নরসিংদীর বেলাবোতে বিতর্কিত বক্তা তাহেরীর মাহফিল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন, মুফতি আনোয়ার হোসেন চিশতীর বক্তব্য

​ফালু মিয়া

নরসিংদীর বেলাবো উপজেলায় বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীর পূর্বের রক্তক্ষয়ী সংঘর্ষের ইতিহাস তুলে ধরে তার মাহফিল বন্ধ এবং মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ বেলাবো উপজেলা শাখার সভাপতি মুফতি আনোয়ার হোসেন চিশতী। সম্প্রতি বেলাবো উপজেলার নারায়নপুর এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনার প্রেক্ষিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুফতি আনোয়ার হোসেন চিশতী জানান, গত ১৫/১/২০১৩ তারিখে রায়পুরা থানার অলিপুরা গ্রামে গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও ৫০ জন আহত হন। পরবর্তীতে প্রশাসন তার মাহফিল নিষিদ্ধ করে। এছাড়া ২০২৫ সালেও ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর থানায় তার বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটে এবং তার অনুসারীদের হামলায় পুলিশের গাড়ি ভাঙচুর ও ৬ জন পুলিশ সদস্য গুরুতর আহত হন।

​তিনি আরও উল্লেখ করেন, গত ৫/১১/২০২৬ তারিখে বেলাবোর নারায়নপুর কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে সুন্নী মাহফিলের প্রধান বক্তা হিসেবে তাকে নিয়ে আসার প্রচার চালানো হলে স্থানীয় উলামায়ে কেরাম ও সাধারণ মুসুল্লিদের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ইউ.এন.ও, ও.সি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লবের উপস্থিতিতে এক জরুরি মিটিংয়ে তাহেরী না আসার শর্তে মুচলেখা দেওয়া হয় এবং ব্যানার খুলে ফেলা হয়।

​তবে অভিযোগ রয়েছে, সমঝোতা ও নিষেধাজ্ঞা অমান্য করে গত ৫/১১/২০২৬ তারিখে আসরের নামাজের পর সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লবের ছত্রছায়ায় বিতর্কিত বক্তা তাজেরী কিছু উচ্ছৃঙ্খল লোকজনকে নিয়ে মিছিল সহকারে সুন্নী মাহফিলে প্রবেশ করেন। এ সময় তারা হেফাজতে ইসলামের নেতৃবৃন্দকে অপমানমূলক ‘লাল কার্ড’ প্রদর্শন করেন।

​সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা আলেম-ওলামা ও প্রতিনিধিগণের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন: ​হাফেজ মাওঃ কাওছার আহম্মেদ

​মুফতি অলিউল্লাহ  ,​মাওঃ বায়েজীদ আহমাদ  ,​মাওঃ মুফতি তরিকুল ইসলাম  , ​মুহাঃ আল আমিন  , ​মাওঃ হোসাইন আহমাদ

​হাফেজ মাওঃ আব্দুল্লাহ আল মামুন  , ​মাওঃ আব্দুল্লাহ বিন বশীর  ,​মুফতি আশরাফ শাফি

​সংবাদ সম্মেলনে মুফতি আনোয়ার হোসেন চিশতী আরও অভিযোগ করেন, এই ঘটনার পর থেকেই একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জড়িয়ে কুরুচিপূর্ণ মিথ্যাচার, অপপ্রচার এবং বানোয়াট ভিডিও তৈরি করে তার সম্মানহানি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। একজন প্রিন্সিপাল, শায়খুল হাদিস ও হেফাজতে ইসলাম নেতার বিরুদ্ধে এমন মানহানিকর অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এর সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীকে নরসিংদী জেলায় স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণার জোর দাবি জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews