নরসিংদীর বেলাবোতে বিতর্কিত বক্তা তাহেরীর মাহফিল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন, মুফতি আনোয়ার হোসেন চিশতীর বক্তব্য
ফালু মিয়া
নরসিংদীর বেলাবো উপজেলায় বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীর পূর্বের রক্তক্ষয়ী সংঘর্ষের ইতিহাস তুলে ধরে তার মাহফিল বন্ধ এবং মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ বেলাবো উপজেলা শাখার সভাপতি মুফতি আনোয়ার হোসেন চিশতী। সম্প্রতি বেলাবো উপজেলার নারায়নপুর এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনার প্রেক্ষিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুফতি আনোয়ার হোসেন চিশতী জানান, গত ১৫/১/২০১৩ তারিখে রায়পুরা থানার অলিপুরা গ্রামে গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও ৫০ জন আহত হন। পরবর্তীতে প্রশাসন তার মাহফিল নিষিদ্ধ করে। এছাড়া ২০২৫ সালেও ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর থানায় তার বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটে এবং তার অনুসারীদের হামলায় পুলিশের গাড়ি ভাঙচুর ও ৬ জন পুলিশ সদস্য গুরুতর আহত হন।
তিনি আরও উল্লেখ করেন, গত ৫/১১/২০২৬ তারিখে বেলাবোর নারায়নপুর কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে সুন্নী মাহফিলের প্রধান বক্তা হিসেবে তাকে নিয়ে আসার প্রচার চালানো হলে স্থানীয় উলামায়ে কেরাম ও সাধারণ মুসুল্লিদের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ইউ.এন.ও, ও.সি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লবের উপস্থিতিতে এক জরুরি মিটিংয়ে তাহেরী না আসার শর্তে মুচলেখা দেওয়া হয় এবং ব্যানার খুলে ফেলা হয়।
তবে অভিযোগ রয়েছে, সমঝোতা ও নিষেধাজ্ঞা অমান্য করে গত ৫/১১/২০২৬ তারিখে আসরের নামাজের পর সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লবের ছত্রছায়ায় বিতর্কিত বক্তা তাজেরী কিছু উচ্ছৃঙ্খল লোকজনকে নিয়ে মিছিল সহকারে সুন্নী মাহফিলে প্রবেশ করেন। এ সময় তারা হেফাজতে ইসলামের নেতৃবৃন্দকে অপমানমূলক 'লাল কার্ড' প্রদর্শন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা আলেম-ওলামা ও প্রতিনিধিগণের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন: হাফেজ মাওঃ কাওছার আহম্মেদ
মুফতি অলিউল্লাহ ,মাওঃ বায়েজীদ আহমাদ ,মাওঃ মুফতি তরিকুল ইসলাম , মুহাঃ আল আমিন , মাওঃ হোসাইন আহমাদ
হাফেজ মাওঃ আব্দুল্লাহ আল মামুন , মাওঃ আব্দুল্লাহ বিন বশীর ,মুফতি আশরাফ শাফি
সংবাদ সম্মেলনে মুফতি আনোয়ার হোসেন চিশতী আরও অভিযোগ করেন, এই ঘটনার পর থেকেই একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জড়িয়ে কুরুচিপূর্ণ মিথ্যাচার, অপপ্রচার এবং বানোয়াট ভিডিও তৈরি করে তার সম্মানহানি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। একজন প্রিন্সিপাল, শায়খুল হাদিস ও হেফাজতে ইসলাম নেতার বিরুদ্ধে এমন মানহানিকর অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এর সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীকে নরসিংদী জেলায় স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণার জোর দাবি জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত