সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাটখিলে নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) জয়া দত্তকে ফুলেল শুভেচ্ছায় বরণ ‘ইউএনও বিতর্কিত বক্তা তাহেরীর মাহফিল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দীপাবলি উদযাপিত হয়েছে ১৯৭ কোটির সূরক্ষায় ধস, কাটা তারের বেড়া গায়েব, বিকল ৭০০ ক্যামেরা গাজীপুরে প্রবাসীকে জিম্মি করে মারধর, ৮ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ কবিতা/বিনয় /লায়ন মোঃ গনি মিয়া বাবুল আশুলিয়ায় চাঞ্চল্যকর স্ত্রী কর্তৃক স্বামী হত্যার ঘটনার রহস্য উদঘাটন ( পিবিআই  ) রংপুরে প্রতিপক্ষের হুমকিতে বাড়ী ছাড়া কাউন্সিলর প্রার্থী লিটন “সাজিয়ে গুজিয়ে দে মোরে” গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা

কালাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬



কালাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

একেএম ফজলুল হক,কালাই,জয়পুরহাট

জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন, উপজেলার সমবায়  অফিস ও উপজেলা বিভিন্ন সমবায় সমিতির যৌথ উদ্যোগে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রবিবার (৮ই নভেম্বর) সকাল ১০ টায় কালাই উপজেলা সমবায় কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণের শেষে উক্ত উপজেলা সমবায় অফিসের সামনে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এর পর উপজেলা পরিষদ মিলায়তনে গিয়ে অত্র উপজেলা সমবায় অফিসার জনাব মোশারফ হোসেন এর সভাপতিত্বে জাতীয় সমবায় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ। সমবায় সমিতির মাধ্যমে নিজে পরিবারের,সমাজের, দেশ ও জাতির উন্নয়ন করা সম্ভব। বিভিন্নভাবে উন্নয়ন করার পরামর্শের কথা বলিয়ে বক্তব্য শেষ করে।

বিশেষ অতিথির উপস্থিত ছিলেন, কালাই থানা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির।সহকারী কমিশনার ভূমি (কালাই) আব্দুল্লাহ আল মাহবুব সমবায় সমিতি দিয়ে কিভাবে দেশ ও জাতী লাভ বান হওয়া যায় তার উপর দিক নিদ্দেশনা মুলুক বক্তব্য রাখেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হারুনুর রশিদ সহ অনেকে।এ সময় উপজেলা সমবায় অফিস কর্মকর্তা, কর্মচারী, উপজেলার বিভিন্ন এলাকার সমবায় সমিতির সমবায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews