কালাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
একেএম ফজলুল হক,কালাই,জয়পুরহাট
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন, উপজেলার সমবায় অফিস ও উপজেলা বিভিন্ন সমবায় সমিতির যৌথ উদ্যোগে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ই নভেম্বর) সকাল ১০ টায় কালাই উপজেলা সমবায় কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণের শেষে উক্ত উপজেলা সমবায় অফিসের সামনে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এর পর উপজেলা পরিষদ মিলায়তনে গিয়ে অত্র উপজেলা সমবায় অফিসার জনাব মোশারফ হোসেন এর সভাপতিত্বে জাতীয় সমবায় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ। সমবায় সমিতির মাধ্যমে নিজে পরিবারের,সমাজের, দেশ ও জাতির উন্নয়ন করা সম্ভব। বিভিন্নভাবে উন্নয়ন করার পরামর্শের কথা বলিয়ে বক্তব্য শেষ করে।
বিশেষ অতিথির উপস্থিত ছিলেন, কালাই থানা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির।সহকারী কমিশনার ভূমি (কালাই) আব্দুল্লাহ আল মাহবুব সমবায় সমিতি দিয়ে কিভাবে দেশ ও জাতী লাভ বান হওয়া যায় তার উপর দিক নিদ্দেশনা মুলুক বক্তব্য রাখেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হারুনুর রশিদ সহ অনেকে।এ সময় উপজেলা সমবায় অফিস কর্মকর্তা, কর্মচারী, উপজেলার বিভিন্ন এলাকার সমবায় সমিতির সমবায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত