বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ :
কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, সংবর্ধিত ৪ গুনীজন, চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা উল্লাপাড়ায় (২৬) হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত: লটারিতে নির্বাচিত হলেন ১০ নারী কর্মী খোকসায় নিষিদ্ধ সংগঠনের নেতা সাইদুজ্জামান গ্রেফতার ভালুকায় ইউপি নির্বাচন কে সামনে রেখে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি চিকিৎসায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ দিনাজপুর মেডিকেলে দুদকের  অভিযান  শিল্প ও বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয়

কবিতা/মাটি/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬




মাটি
লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মাটির ঘ্রাণে প্রশান্তি আসে প্রাণে,
শান্তির পরশ জাগে হৃদয় জুড়ে।
সবুজের সমারোহ দোলে মাঠে ঘাটে,
প্রকৃতির মায়া হাসে অচেনা সুখে।

শিশির বিন্দু ঝরে ঘাসেরই গায়,
স্নিগ্ধ হাওয়া বয়ে যায় মনেরই ছায়।
পাখির কলতানে সকালটা হাসে,
নতুন দিনের স্বপ্ন হৃদয়ে ভাসে।

নদীর কলতানে মন হারায় তানে,
জোছনার মায়া নামে নীরব সন্ধানে।
ধানের শিষ দোলে যায় বাতাসের তালে,
কৃষকের হাসি ফোটে সোনালি ফসলে।

এই মাটির মায়াতেই বাঁধা এ জীবন,
প্রকৃতির ভালোবাসা ভরায় এ মন।
মাটির বুকে খুঁজে পাই সুখের ঠিকানা,
এই মাটিই আমার চির আপন ঠিকানা।

লায়ন মোঃ গনি মিয়া বাবুল
( শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (কৃষি) কেন্দ্রীয় কমিটি
যুগ্মমহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি
ফো: ০১৫৫২৬৩১১১৮, ০১৮৪২৬৩১১১৮
E-mail: lionganibabul@gmail.com

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews