মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন মুজুরির দাবিতে আবারো উত্তাল গাজীপুর মহা সড়ক!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬



ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন মুজুরির দাবিতে আবারো উত্তাল গাজীপুর মহা সড়ক!

এমদাদুল হক

গাজীপুরে রাস্তা বন্ধ করে ন্যায্য অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমেছেন পোশাকশ্রমিকরা ৩০,০০০ টাকা সর্বনিম্ন মজুরির দাবিতে আবারও উত্তাল গাজীপুরের মহাসড়ক। একজন শ্রমিক সারাদিন পরিশ্রম করে শুধু একটু ভালোভাবে বাঁচতে চান। পরিবারের মুখে হাসি ফোটাতে চান, সন্তানদের ভালোভাবে মানুষ করতে চান।

এটা কোনো বিলাসিতা নয়, এটা তাঁদের ন্যায্য অধিকার, সরকার ও মালিকপক্ষের কাছে অনুরোধ, শ্রমিকদের দাবিকে অবহেলা না করে বাস্তবতা বিবেচনা করুন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সম্মানজনক জীবনযাপনের জন্য ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। মনে করছেন সুশিল সমাজ। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে দেশের অর্থনীতি বাঁচবে।শ্রমিকরা কোনো অপরাধী নয় যে তাদের সাথে শত্রুর মত আচরণ করতে হবে তারা আমাদেরই এদেশের সন্তান।তারা এই দেশের অর্থনীতির চালিকাশক্তি। দিনের পর দিন ঘাম ঝরিয়ে, রাতের পর রাত পরিশ্রম করে তারা দেশের অর্থনীতিকে সচল রাখে। আজ সেই শ্রমিকরাই যখন ন্যায্য মজুরির দাবিতে রাস্তায় দাঁড়ায়, তখন তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় পুলিশ।

আন্দোলনরত শ্রমিকদের পথ আটকে দেওয়া হয়, ছত্রভঙ্গ করা হয়। একবার ভাবুন, যে হাত দিয়ে শ্রমিকরা দেশের অর্থনীতি গড়ে, সেই হাতেই আজ নিজেদের অধিকার আদায়ের দাবি! শ্রমিকের দাবি শুনুন, শ্রমিকের কষ্ট বুঝুন। লাঠিচার্জ নয়, গুলির ভয় নয়—শ্রমিক চায় ন্যায্য মজুরি, সম্মান আর সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার।

মনে রাখা দরকার, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলেই দেশ এগিয়ে যাবে। শ্রমিকের ঘাম যেন অবহেলায় না ঝরে, শ্রমিকের অধিকার যেন বাধার মুখে হারিয়ে না যায়। আর কোন শ্রমিক ভাইদের উপর যেন অন্যায় ভাবে লাঠি চার্জ বা অন্যায় ভাবে কোন আঘাত করা না হয়। সেই দিকে আমাদের সকল পুলিশ ভাইদের বিশেষ নজরদারি রাখা উচিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews