বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা উল্লাপাড়ায় (২৬) হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত: লটারিতে নির্বাচিত হলেন ১০ নারী কর্মী খোকসায় নিষিদ্ধ সংগঠনের নেতা সাইদুজ্জামান গ্রেফতার ভালুকায় ইউপি নির্বাচন কে সামনে রেখে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি চিকিৎসায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ দিনাজপুর মেডিকেলে দুদকের  অভিযান  শিল্প ও বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয় বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় চীনা শ্রমিকের মৃত্যু

ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬



ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার!

আনভিল বাপ্পি ঘোড়াঘাট (দিনাজপুর)

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি কেনাবেচা ও ৬০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে করা চাঁদাবাজি ও প্রতারণার মামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়াকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার ওসমানপুর ছয়ঘটি এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেন ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজা মিয়া। গ্রেপ্তার উজ্জ্বল মিয়া ওই এলাকার ইউনুস আলীর ছেলে।

মামলার বাদী রিফাত কবির চৌধুরী উপজেলার ৩ নম্বর ইউনিয়নের কাশিয়াতলা শীতল গ্রামের বাসিন্দা। এজাহার সূত্রে জানা যায়, ঘোড়াঘাটের সাগরপুর মৌজায় ৫৭ শতক জমি কেনার জন্য উজ্জ্বল মিয়া ২২ লাখ ৮০ হাজার টাকা মূল্য নির্ধারণ করেন। এর মধ্যে ১০ লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করে বাকি ১২ লাখ টাকা বকেয়া রাখেন। পরে বিভিন্ন সময়ে ব্যাংকের মাধ্যমে আরও ৪৮ লাখ টাকা লেনদেন হয়। সব মিলিয়ে ৬০ লাখ টাকা পাওনার বিষয়টি স্থানীয় লোকজনের উপস্থিতিতে স্বীকার করেন উজ্জ্বল মিয়া। এ সময় ৭ লাখ টাকা পরিশোধ করে বাকি ৫৩ লাখ টাকা দেওয়ার অঙ্গীকার করেন। এ বিষয়ে ৯টি ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামাও সম্পাদন করা হয়।

বাদীর অভিযোগ, পরবর্তী সময়ে উজ্জ্বল মিয়া তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দিয়ে একপর্যায়ে ৫ লাখ টাকা আদায় করেন। এ ছাড়া তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় ১ নম্বর মামলা হয়েছে। মামলাটি ৩ নভেম্বর ২০২৬ তারিখে নথিভুক্ত করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ক্যাপশন. দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা উজ্জল মিয়া গ্রেপ্তার

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews