সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
৬ বছর পর পুলিশের জালে লাইলী সরকার হত্যা মামলার প্রধান আসামি আশিকুজ্জামান সোনাইমুড়ির মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল নীলফামারীতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত  প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট সড়ক নিরাপত্তায় পোস্ট-ক্র্যাশ রেসপন্স জোরদারে তরুণদের প্রশিক্ষণ ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে জমকালো ‘লালন সন্ধ্যা’ ল্যান্ডমার্ক কলেজের ব্যাপক সাফল্য জেলার শীর্ষ ১০-এ তৃতীয় স্থান অর্জন বিরল সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি বিরামপুরে শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে মিড-ডে মিল কুপন পাইলট প্রকল্পের উদ্বোধন খুলনায় শহীদুল শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যা 

সোনাইমুড়ির মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬



সোনাইমুড়ির জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া হুসাইনিয়া সামছুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল

আবুল কালাম আজাদ, চাটখিল (নোয়াখালী) 

নোয়াখালীর সোনাইমুড়ীর বাংলাবাজারের মোবারক নগরে অবস্থিত জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া হুসাইনিয়া সামছুল উলুম মাদ্রাসার উদ্যোগে গত দুই দিনব্যাপী ঐতিহাসিক বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ৩০ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই মাহফিলে দেশের প্রথিতযশা শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখগণ বয়ান পেশ করেন।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে দ্বীনের পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রজ্ঞাপূর্ণ নসিহত পেশ করেন উজানী মাদ্রাসার মোহতামিম পীরে কামেল হযরত মাওলানা মাহবুবে এলাহী উজানী।

এছাড়া বিশেষ মেহমান হিসেবে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে সারগর্ভ বয়ান পেশ করেন মাওলানা এহতেশামুল হক উজানী, হযরত মাওলানা আমান উল্যা প্রমুখ। মাহফিলে অন্যান্য ওলামায়ে কেরামগণও ইসলামের সুমহান আদর্শের ওপর মূল্যবান ওয়াজ পেশ করেন।

পীরে কামেল আলহাজ্ব ক্বারী হোসাইন আহমাদ উজানীর সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার মোহতামিম পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা এহতেরামুল হক উজানীর সঞ্চালনার অনুষ্ঠিত এই মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। এছাড়া জিকিরের সাথে দলে দলে মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে পুরো পরিবেশ এক আধ্যাত্মিক রূপ ধারণ করে।

শনিবার সকালে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই দ্বীনি মাহফিলের সফল সমাপ্তি ঘটে। এই মুনাজাত পরিচালনা করেন পীরে কামেল আলহাজ্ব ক্বারী হোসাইন আহমেদ উজানী। মুনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews