সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
৬ বছর পর পুলিশের জালে লাইলী সরকার হত্যা মামলার প্রধান আসামি আশিকুজ্জামান সোনাইমুড়ির মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল নীলফামারীতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত  প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট সড়ক নিরাপত্তায় পোস্ট-ক্র্যাশ রেসপন্স জোরদারে তরুণদের প্রশিক্ষণ ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে জমকালো ‘লালন সন্ধ্যা’ ল্যান্ডমার্ক কলেজের ব্যাপক সাফল্য জেলার শীর্ষ ১০-এ তৃতীয় স্থান অর্জন বিরল সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি বিরামপুরে শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে মিড-ডে মিল কুপন পাইলট প্রকল্পের উদ্বোধন খুলনায় শহীদুল শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যা 

বিরল সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬



বিরল সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি

আব্দুস সালাম, দিনাজপুর 

দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১ নভেম্বর ২০২৬) বিজিবির দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে ৩১ অক্টোবর দিবাগত রাতে ৪২ বিজিবির অধীনস্থ ধর্মজান বিওপির সদস্যরা বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালান। এ সময় মালিকবিহীন অবস্থায় মদগুলো উদ্ধার করা হয়। অভিযানে কাউকে আটক করার তথ্য জানানো হয়নি।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মদের সিজার মূল্য ৭০ হাজার ৫০০ টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে বলে জানায় সংস্থাটি।

৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা বজায় রাখতে এবং চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews