জলঢাকায় পূর্ব জেরে বসতবাড়িতে আগুন : এক গর্ভবতী নারীকে পেটানোর অভিযোগ!
প্রকাশিত:
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
জলঢাকায় পূর্ব জেরে বসতবাড়িতে আগুন : এক গর্ভবতী নারীকে পেটানোর অভিযোগ!
মোঃ নুরুজ্জামান,নীলফামারী
নীলফামারীর জলঢাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের উপর হামলা বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং গর্ভবতী এক গৃহবধূসহ দুজনকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জলঢাকা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
শুক্রবার বিকেলে এজাহার সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ দেশীবাই হাগুড়ার ডাঙ্গা গ্রামের আইয়ুব আলীর সঙ্গে প্রতিবেশী আলেফনুর রহমানের পরিবারের ক্রয় কৃত জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এ সময় আগুন লাগার বিষয়টি টের পেয়ে আইয়ুব আলীর ছোট ভাইয়ের স্ত্রী নূরুবানু (২৮) চিৎকার করলে আসামিরা তাকে ঝাপটে ধরে এবং নূরবানুর গলা টিপে হত্যার চেষ্টা চালায়। এছাড়া ২নং আসামির লাঠির আঘাতে নূরুবানুর পেটে আঘাত লাগলে তার গর্ভস্থ ৮ সপ্তাহের ভুরোন রক্তক্ষরণ মাধ্যমে নষ্ট হয়ে যায় । পরবর্তীতে ৪নং আসামি লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায় এবং স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভান।
পরবর্তীতে আহত নূরবানুকে উদ্ধার করে জলঢাকা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে তবে অর্থের অভাবে বর্তমানে স্থানীয়ভাবে ডক্টরের চেম্বারে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় আইয়ুব আলী বাদী হয়ে জলঢাকা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন।