
চাটখিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত
আবুল কালাম আজাদ, চাটখিল (নোয়াখালী)
চাটখিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) বিকেলে চাটখিল মোহাম্মদীয়া হোটেলের সামনে প্রধান সড়কে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাছানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নুর হোসেন রিয়াজের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা ইসহাক খন্দকার।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্ল্যাহ এবং মোহাম্মদীয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মনির হোসেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা আক্তার হোসেন এবং জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম প্রমুখ।
বিশাল এই কর্মী সম্মেলনে চাটখিল উপজেলা ও পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সুশৃঙ্খলভাবে সম্মেলনটি সম্পন্ন হয়।