
১৩৬ তম লালন তিরোধান দিবস পালনের ৭ দিন পর খোলা হলো মাজারের দান বক্স
সাজেদুল ইসলাম ডালিম, কুষ্টিয়া
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাইসুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সাংওয়া সাংবাদিকদের উপস্থিতিতে সিলগালা ভেঙে খোলা হয় লালন মাজারের ২ টি দানবক্স।
করে সেটি লালন একাডেমির ভবনের ৪ তলাতে প্রায় তিন ঘন্টা ব্যাপী গণনা শেষে পাওয়া গেছে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা।লালন সাঁইজি ১৩৬ তম তিরোধান দিবসের আগে ১০ শে অক্টোবর প্রথমবারের মতো প্রকাশ্যে দান খোলা ও গণনা করা হয় দানবক্সের টাকা। সেদিন দানবক্স থেকে প্রায় ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া যায়। যা লালন একাডেমি ব্যাংক হিসাবে জমা করা হয়।
ফকির লালন শাহের দুটি উৎসব ঘিরে বছরে চারবার দানবক্স খোলা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় ১৩৬ তম তিরোধান দিবসের সাত দিন পর দানবক্স খুলে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া যায়। লালন একাডেমির নির্দিষ্ট ব্যাংক হিসাব নং জমা দেয়া হয়।