রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ :
শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক গোবিন্দগঞ্জে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়,মাদ্রাসাশিক্ষক আটক আমের খোসা থেকে চা তৈরি, বর্জ্য থেকে সম্ভাবনার নতুন দিগন্ত ঘোড়াঘাটে মিথ্যা জিডির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবি গ্রামবাসীদের! গুজব ও অপতথ্য প্রতিরোধে প্রয়োজন তথ্য যাচাইয়ের সংস্কৃতি ও সম্মিলিত প্রচেষ্টা ! কক্সবাজারে অনুমোদনহীন হোটেল রিসোর্টে শিগগিরই অভিযান! গাইবান্ধায় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত! বিএনপি নেতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী! গাইবান্ধায় ঘাঘট নদীতে নেমে নিখোঁজ তরুণের মরদেহ ৩ দিন পর উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬



দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক

আব্দুস সালাম দিনাজপুর

দিনাজপুরের পার্বতীপুর বেলাইচণ্ডী ইউনিয়নে রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন রায় নিহত। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

জানা গেছে,
পার্বতীপুর থানার ১নং বেলাইচণ্ডী ইউনিয়নস্থ নয়া মোল্লাপাড়া গ্রামে অদ্য ২৫/১০/২০২৬ খ্রি. দুপুর অনুমানিক আডাইটায় বসতবাড়ির রাস্তার জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় চক শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন রায় (৫৫), কে মারধর করে এতে ওই শিক্ষক ঘটনাস্থলেই মারা যায়।

জানা যায়, নয়া মোল্লাপাড়া গ্রামের স্থানীয় মরহুম আজিজুল মাস্টারের বসতবাড়ি সংলগ্ন রাস্তা নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামান (৩২) গংদের সাথে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল।

আজ দুপুরে উক্ত রাস্তার জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে শিক্ষক মনোরঞ্জন মাস্টার বিরোধী আসাদুজ্জামান ও তার সঙ্গীয় লোকজন ক্ষিপ্ত হয়ে মনোরঞ্জন মাস্টারের ওপর অতর্কিত চড়াও হয় এবং লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে পার্শবতী ধান ক্ষেতে লুটিয়ে পড়েন ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা আল রোমান (পিতা- মৃত আজিজুল ইসলাম) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে সংবাদ দিলে পার্বতীপুর থানার অফিসার ইনচার্জসহ (ওসি) আব্দুল ওয়াদুদ, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসাদুজ্জামান (৩২)-কে পুলিশ আটক করে।

নিহত শিক্ষকের মরদেহ পার্বতীপুর মডেল থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে
বলে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান।ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews