দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক
আব্দুস সালাম দিনাজপুর
দিনাজপুরের পার্বতীপুর বেলাইচণ্ডী ইউনিয়নে রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন রায় নিহত। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
জানা গেছে,
পার্বতীপুর থানার ১নং বেলাইচণ্ডী ইউনিয়নস্থ নয়া মোল্লাপাড়া গ্রামে অদ্য ২৫/১০/২০২৬ খ্রি. দুপুর অনুমানিক আডাইটায় বসতবাড়ির রাস্তার জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় চক শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন রায় (৫৫), কে মারধর করে এতে ওই শিক্ষক ঘটনাস্থলেই মারা যায়।

জানা যায়, নয়া মোল্লাপাড়া গ্রামের স্থানীয় মরহুম আজিজুল মাস্টারের বসতবাড়ি সংলগ্ন রাস্তা নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামান (৩২) গংদের সাথে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল।
আজ দুপুরে উক্ত রাস্তার জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে শিক্ষক মনোরঞ্জন মাস্টার বিরোধী আসাদুজ্জামান ও তার সঙ্গীয় লোকজন ক্ষিপ্ত হয়ে মনোরঞ্জন মাস্টারের ওপর অতর্কিত চড়াও হয় এবং লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে পার্শবতী ধান ক্ষেতে লুটিয়ে পড়েন ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা আল রোমান (পিতা- মৃত আজিজুল ইসলাম) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে সংবাদ দিলে পার্বতীপুর থানার অফিসার ইনচার্জসহ (ওসি) আব্দুল ওয়াদুদ, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসাদুজ্জামান (৩২)-কে পুলিশ আটক করে।
নিহত শিক্ষকের মরদেহ পার্বতীপুর মডেল থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে
বলে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান।ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত