মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন গোবিন্দগঞ্জের কাটাবাড়িতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন  সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান  দিদারুল হক টাইমস স্কয়ারে দুর্গা পূজা দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার ‎চাকরি না পেয়ে উদ্যোক্তা জেমি: কর্মসংস্থান ১০০ নারীর লামার পূজা মন্ডপ পরিদর্শন করলেন ৩০ ব্যাটালিয়ন কমান্ডার নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ

পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬



পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার

কাজী বাবলা,পাবনা

‎‎বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার আসামী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনার তিন নেতাকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি ভবনের পঞ্চম তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত কররেও কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলতে পারেননি।

ওসি আরো বলেন, সোমবার রাতে তিন নেতার গ্রেপ্তারের বিষয়টি জানতে পারি। তবে তাদের কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানা নেই। মোহাম্মদপুর থানা থেকেও আমাদের কিছু জানানো হয়নি। জানালে তখন বলা যাবে, তাদের কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

পাবনা জেলা পুলিশের একটি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা হয়। তারা ওইসব মামলার আসামি। আন্দোলনের পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে রয়েছেন। তাদের সঙ্গে গ্রেপ্তার তিন নেতাও আত্মগোপনে ছিলেন। এর আগে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার হন। পরে তিনি জামিনে মুক্ত হয়ে আবারও আত্মগোপনে চলে যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews