বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

ক্ষেতলালে ৪২ পূজামণ্ডপে দুর্গাপূজা: নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬



ক্ষেতলালে ৪২ পূজামণ্ডপে দুর্গাপূজা: নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে প্রস্তুতিমূলক সভা

মোঃ মিশিকুল মন্ডল

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ৪২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে আয়োজিত সভায় পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় নিয়ে আলোচনা করা হয়।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ,ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা এবং আনসার-ভিডিপি কর্মকর্তা শরিফ হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তারা এবং বিএনপির নেতা কর্মীরা উপস্থিতি ছিলেন।

পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু শ্রী স্বপন কুমার রায় এবং ৪২টি পূজামণ্ডপের উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অংশ নেন।

আলোচনায় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পাশাপাশি পূজা উদযাপন কমিটিগুলোকে নিজ নিজ মণ্ডপে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews