
দীঘিনালায় ৭ বিজিবির উদ্যোগে দুর্গাপূজার নিরাপত্তা ও জনসচেতনতামূলক সভা
হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির দীঘিনালায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১২ অক্টোবর) সকালে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ, এসপিপি। এ সময় তিনি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে দীঘিনালার নয়টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, বিজিবির কর্মকর্তাগণ, স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।