বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬



জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত

মোঃ নুরুজ্জামান, নীলফামারী :

নীলফামারীর জলঢাকায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায় ও মহিলা বিষয়ক কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার খুরশিদ আলম প্রমুখ।

​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, “কন্যা শিশুরা আমাদের সমাজের ভবিষ্যৎ এবং শক্তির অন্যতম উৎস। তাদের যথাযথ শিক্ষা, সুরক্ষা এবং অধিকার নিশ্চিত করতে না পারলে একটি উন্নত জাতি গঠন সম্ভব নয়। বাল্যবিয়ে রোধ এবং নারী নির্যাতন ও বৈষম্য দূর করতে পরিবার থেকে শুরু করে সমাজকে সচেতন হতে হবে। আজকের কন্যা শিশুই আগামী দিনের সুনাগরিক ও দক্ষ নেতৃত্ব গড়ে তুলবে, তাই তাদের মেধা ও প্রতিভার বিকাশে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। বক্তারা কন্যা শিশুদের নিরাপত্তা, সুশিক্ষা এবং তাদের অধিকার রক্ষায় সমাজে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews