
শ্রাবনীর বাসায় পুলিশের সাড়ে চার ঘণ্টার তল্লাশি, মেলেনি স্বর্ণালংকার ও ফার্নিচার
এমদাদুল হক
ফুয়াদ আহমেদ ফাহিমের অভিযোগের ভিত্তিতে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শনিবার রাত ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
ফারজানা আলম শ্রাবনীর বাসায় তল্লাশি অভিযান পরিচালনা করেছে গাছা থানা পুলিশ। ফুয়াদ হাসান ফাহিমের করা অভিযোগের ভিত্তিতে শনিবার রাত ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সহকারী পুলিশ কমিশনার এরশাদুর রহমান গণমাধ্যমকে জানান, বাসায় স্বর্ণালংকার, ফার্নিচার ও কাপড়চোপড় থাকার অভিযোগ থাকলেও তল্লাশি করে এসবের কিছুই পাওয়া যায়নি। তবে কিছু ডকুমেন্টস পাওয়া গেছে বলে জানান তিনি।
এ বিষয়ে ফারজানা আলম শ্রাবনী জানান, উদ্ধার হওয়া ডকুমেন্টসগুলো তাঁর মায়ের রেখে যাওয়া কাগজপত্র।
তবে স্থানীয়রা জানান, এই পরিবারের অত্যাচারে আশপাশের ভাড়াটিয়া ও বাড়িওয়ালারা অতিষ্ঠ। তাঁদের দাবি, এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপে জরুরি সমাধান করা প্রয়োজন। তা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।