সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাটি, বাঁশ ও খড়ের নির্মাণশৈলীতে ব্যতিক্রমী দীপশিখা মেটি স্কুল সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাসের আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযানে বাউফলে ৮ জেলের কারাদণ্ড শ্রাবনীর বাসায় পুলিশের সাড়ে চার ঘণ্টার তল্লাশি, মেলেনি স্বর্ণালংকার ও ফার্নিচার দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধ ও প্রস্তুতিই হোক অগ্রাধিকার কাপড়ের দোকানে লুটপাটের অভিযোগ, পুলিশের অভিযানে উদ্ধার ২৩ বস্তা মালামাল আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমানের কর্মী সভা প্রশাসন এর চোখ ফাঁকি দিয়ে চলছে গাছের কর্তন! তিন দশকের অগ্নিপরীক্ষা ও রাজপথের সেনানী জলঢাকায় ময়নুল ইসলামের গৌরবোজ্জ্বল রাজনৈতিক পথচলা এস.এম.রাব্বি মানিকগঞ্জ সদর উপজেলা পর্যায়ে গুণীশিক্ষকদের কৃতী তালিকায়!

মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযানে বাউফলে ৮ জেলের কারাদণ্ড

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬



মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযানে বাউফলে ৮ জেলের কারাদণ্ড

গোলাম কিবরিয়া,বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের অভিযোগে আট জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মধ্যে জাহিদুল ইসলামকে এক মাস এবং অন্য সাতজনকে ১৯ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আটক জেলেদের উপস্থিত করে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল।

এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপ, কেশবপুর, ধুলিয়া ও মঠবাড়িয়া এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে তাঁদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আরিফ ফকির (২২), রমিজ প্যাদা (২৪), ইসমাইল খন্দকার (২৫), ফিরোজ হাওলাদার (৫০), করিব খন্দকার (৪০), ইলিয়াস ফকির (২৬), সোলায়মান সিকদার ও জাহিদুল ইসলাম। তাঁদের মধ্যে জাহিদুল ইসলামকে এক মাসের কারাদণ্ড এবং অপর সাতজনকে ১৯ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও ইলিশের প্রজনন রক্ষায় তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে এ দণ্ডমূলক ব্যবস্থা নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews