শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
তিন দশকের অগ্নিপরীক্ষা ও রাজপথের সেনানী জলঢাকায় ময়নুল ইসলামের গৌরবোজ্জ্বল রাজনৈতিক পথচলা এস.এম.রাব্বি মানিকগঞ্জ সদর উপজেলা পর্যায়ে গুণীশিক্ষকদের কৃতী তালিকায়! চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শেষ রক্তবিন্দু পর্যন্ত ২ নম্বর ওয়ার্ডের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার নাজমুস সাকিবের সুনামগঞ্জে বাণিজ্যে মেলা-২০২৬ এর নির্মাণ কাজের উদ্বোধন  আম ব্যবসায়িদের উপর হামলার জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি জানিয়েছে এলাকাবাসী জলঢাকা য় পৌর হাটবাজারের ইজারায় পে- অর্ডার ও টাকা ছিনতাই, সংবাদ সম্মেলন পুনর্ভবার তীরে শুভ্র কাশবনে সেজেছে দিনাজপুর, ভিড় করছেন দর্শনার্থীরা কালিহাতীতে রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের মাদকবিরোধী সমাবেশ খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

কালিহাতীতে রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের মাদকবিরোধী সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬



কালিহাতীতে রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের মাদকবিরোধী সমাবেশ

শাহ আলম, টাঙ্গাইল 
টাঙ্গাইলের কালিহাতীতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের উদ্যোগে বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার বাগুটিয়া সাধু ধামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহিদুল্লাহ। উদ্বোধক ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সভাপতি ইঞ্জিনিয়ার মো. সামসুল আলম ফকির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাহাবুব উল আলম খাসনবীশ, কালিহাতী উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান এবং উপজেলা প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রম ও কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সাধারণ সম্পাদক উম্মে কুলছুম।
এ সময় কেন্দ্রীয় সাধু সংঘের উপদেষ্টা বাউল সুনীল সরকার, সভাপতি হরি মোহন পাল, সাধারণ সম্পাদক রেজাউল করিম তালুকদার, রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সহসভাপতি হেলাল উদ্দিন, সহসাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন পান্নু, সদস্য আব্দুল মালেক ফকির, সদস্য সাংবাদিক মনিরুজ্জামান মাতিন, সাংবাদিক সৈয়দ মহসিন হাবিব সবুজ ও সাংবাদিক বিপ্লব সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়। পরে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গানে গানে রাতভর সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিল্পীরা মাদকবিরোধী বিভিন্ন গান পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews