
আম ব্যবসায়িদের উপর হামলার জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি জানিয়েছে এলাকাবাসী
মুহঃ কাওসার আলী ,গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর দেহ ও মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে করেছে উপজেলার ৪ টি আম ব্যবসায়ি সংগঠন সহ এলাকাবাসী। শুক্রবার ৯ অক্টোবর সকাল দশটায় রহনপুর রেলস্টেশন আমবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। রহনপুর রেলস্টেশন সংলগ্ন কেডিসি পাড়া (শান্তি পাড়া) থেকে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং বস্তি উচ্ছেদের দাবিতে কাজ করা ৪ টি আম ব্যবসায়ি সংগঠন আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন আম ব্যবসায়ি উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান বাবু। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আশরাফুল ইসলাম, আলাউদ্দিন পারভেজ, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন, রহনপুর আমচাষী সহ-সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব, ব্যবসায়ি নেতা আশরাফুল ইসলাম আশরাফ, আম ব্যবসায়ি আনোয়ার হোসেনও হাবিবুর রহমান হবি, আম আড়তদার বহুমুখী সমিতির সভাপতি আকবর আলী,সাধারণ সম্পাদক আরিফ রেজাসহ বিভিন্ন ব্যবসায়ি সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে গত মঙ্গলবার রাতে আম ব্যবসায়িদের উপর মাদক কারবারীদের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং কেডিসি পাড়া বস্তি উচ্ছেদের দাবি জানানো হয়। প্রসঙ্গত:গত মঙ্গলবার রাতে রহনপুর বিজিবি ক্যাম্পের সামনে ওই বস্তির মাদক ব্যবসায়ীদের হামলায় ৫ জন আম ব্যবসায়ি আহত ও ইউএনও গাড়ি ভাংচুর করা হয়।