বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ৫ গ্রাম হেরোইন উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬



সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ৫ গ্রাম হেরোইন উদ্ধার

আনিসুর রহমান, সোনারগাঁ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদকসেবী ১৭ জন, মাদক মামলার আসামি ১ জন, সন্ত্রাসবিরোধী আইনে ১ জন, ফৌজদারি কার্যবিধি আইনে ১ জন, ডাকাতির অভিযোগে ২ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জন রয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবী হিসেবে আবু সাইদ (২৪), সিফাত (২২), রিয়াজ মাহমুদ (২৬), মোঃ নুরুল আমিন ওরফে বাবু (৩০), মোঃ রুবেল (২৮), মোঃ দুলাল (২২), মোঃ লিটন (৪২), মাজেদুল হক (৩৭), মোঃ মাসুম মোল্লা (৪৩), মোঃ কামরুল ইসলাম (২৬), মোঃ তৌকির আহম্মদ (২৩), মোঃ ওমর সাদী (১৮), শাহীন মিয়া (৪৭), নাজিম (২৮), সাব্বির (২৯), শান্ত ইসলাম (২৩) ও মোঃ ইস্রাফিলকে (২০) গ্রেফতার করা হয়।

মাদক মামলায় গ্রেফতার: মোঃ কবির (৩২), পিতা-রফিজ উদ্দিন, মাতা-মাজেদা বেগম, সাং-গঙ্গাপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ। এ সময় ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার: সরোয়ার আজিম (২১), প্রচার সম্পাদক, পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগ; পিতা-রেহান, মাতা-ওহিদা, গ্রাম-চর গোয়ালদী, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।

ফৌজদারি কার্যবিধি আইনে গ্রেফতার: মোঃ সাগর ওরফে আকাশ (২৮), পিতা-শাহাজামাল, মাতা-আমেনা, সাং-মনাইরকান্দি, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।

ডাকাতির অভিযোগে গ্রেফতার: আসিফ (২৬), পিতা-গোলাম মোস্তফা, গ্রাম-ললাটি, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ এবং বকুল (২৬), পিতা-ছবিন, মাতা-সেতারা, সাং-চৌকিদারবাড়ী, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ।

*ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার:* মোঃ সবুজ মিয়া (৩৩), পিতা-আবুল হোসেন, স্থায়ী ঠিকানা-দুধঘাটা, উপজেলা/থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ এবং মোঃ কবির হোসেন, পিতা-তাওলাদ হোসেন, স্থায়ী ঠিকানা-কাজরদী পঞ্চমী ঘাট, উপজেলা/থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews