রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
আ.লীগ নেতাকর্মীদের ছাড় নয়, সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি ড. মারুফের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হাজী সাজুল মিয়ার মত বিনিময় বিশ্বম্ভরপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল কর্মী কালাগাজী আহত : থানায় অভিযোগ দায়ের নিরাপদ সড়ক চাই-এর ৩৩ বছরের সংগ্রাম, সাফল্য ও আগামীর প্রত্যয় গাইবান্ধা পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ঘোড়াঘাটে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন, সুবিধা পাবেন আশপাশের খামারিরাও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বপনের শোক বার্তা বিশ্বমঞ্চে পরিচিতি বাড়ছে বাংলাদেশের সিনেমার সাংবাদিকদের সব সংগঠনকে  ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান – মনিরুজ্জামান চৌধুরী গার্মেন্টস রক্ষায় মালিকদের উদ্যোগ, নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক!

খোকসায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬



খোকসায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

শেখ মোঃ আকরাম হোসেন ​খোকসা (কুষ্টিয়া)
কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের স্থানীয় এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
​পুলিশ সূত্রে জানা যায়, ০৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ০২:৪৫ ঘটিকায় খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর প্রত্যক্ষ নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ দল গোসাইডাঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ৯ নম্বর আমবাড়ীয়া ইউনিয়নের গোসাইডাঙ্গী ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান মোল্লা (৪০)-কে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত হাসান মোল্লা খোকসা থানার গোসাইডাঙ্গী এলাকার মোঃ খন্দকার হারুন অর রশিদের ছেলে।
​খোকসা থানা পুলিশ জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, জনস্বার্থে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের এ ধরনের অভিযান ও আইনি কার্যক্রম অব্যাহত থাকবে। শেখ মোঃ আকরাম হোসেন খোকসা কুষ্টিয়া মোবাইল নম্বর, ০১৩১৬২৭৭৩১৭ ৮/১০/২০২৬ ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews