বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আল আমিন জনপ্রিয়তার শীর্ষে গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর বিরোধে প্রতিপক্ষের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু  বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ স্বপদে বহাল পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিএম নাঈম মাহমুদ অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম ​সমাজে বিষফোঁড়া ‘কিশোর গ্যাং : স্পট, অপরাধের ধরন, আইনি পদক্ষেপ ও উত্তরণের উপায়! গাজীপুরে বন ও পরিবেশ সুরক্ষায় বন বিভাগ’প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন দ্বীনি চর্চা ও আলেমদের কল্যাণে অভূতপূর্ব অগ্রগতি-মুফতী বিএম শরিফুল্লাহ বাল্যবিয়েতে ৩২ সহপাঠী! প্রশাসনের হস্তক্ষেপে পণ্ড!

দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আল আমিন জনপ্রিয়তার শীর্ষে

  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬



দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আল আমিন জনপ্রিয়তার শীর্ষে

এমদাদুল হক

”করবো কাজ গড়বো দেশ” আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ পত্নীতলা ৯ নং ঘোষনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন রফিকুল আল আমিন । ‘দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠন’ এবং ‘জনগণের পাশে সবসময়’ থাকার প্রত্যয় নিয়ে তিনি ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা, ভালোবাসা ও সমর্থন অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে সমাজ সেবা কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রফিকুল আল আমিন।একজন দায়িত্বশীল ও সাহসী জননেতা হিসেবে এলাকায় সুপরিচিত। সমাজের নানা অসঙ্গতি, সাধারণ মানুষের সমস্যা, অধিকার এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করেছেন। সত্য ও ন্যায়ের পক্ষে তার দৃঢ় অবস্থান তাকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। স্থানীয়দের মতে, একজন সমাজসেবক হিসেবে মানুষের দুঃখ-কষ্ট, প্রত্যাশা ও সমস্যার সঙ্গে তার দীর্ঘদিনের নিবিড় পরিচয় রয়েছে। ফলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে তিনি কার্যকর নেতৃত্ব দিতে সক্ষম হবেন বলে মনে করছেন অনেকেই। স্থানীয় সূত্র জানায়, রফিকুল আল আমিন সততা, ন্যায়পরায়ণতা ও স্বচ্ছতার পরিচয় দিয়ে ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে প্রচার প্রচারনা অব্যবহত রেখেছে। ইউনিয়ের পাড়া/মহল্লায় গরীব দুস্থ্য ও অসহায়দের পাশে থেকে নাগরিক মান উন্নয়নের জন্য সকলের সহযোগীতাও কামানা করেন। তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যাক্ত করেন। দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে তার অবস্থান আপসহীন। তরুণ সমাজকে ইতিবাচক ও সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করার পাশাপাশি জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের সক্ষমতা। স্থানীয় ভোটারদের ভাষ্যমতে, রফিকুল আল আমিন সবসময় জনগণের সুখ-দুঃখের সঙ্গী হয়েছেন। তিনি সাধারন মানুষের কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়িয়েছেন এবং সমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। এ কারণে ৯ নং ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন বিশ্বস্ত ও আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে ঘিরে দেখা দিয়েছে ব্যপক উৎসাহ-উদ্দীপনা। সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তার পরিচিতির কারণে তিনি বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন বলে মনে করছেন স্থানীয়রা। সাধারণ ভোটারদের প্রত্যাশা, নির্বাচিত হলে রফিকুল আল আমিন ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসনভিত্তিক, দুর্নীতি ও মাদকমুক্ত মডেল ইউনিয়নে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ‘সুশাসন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে-জনগণের পাশে সবসময়’-এই অঙ্গীকার নিয়েই এগিয়ে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আল আমিন। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনায় তিনি ইউনিয়নবাসীর আন্তরিক দোয়া, ভালোবাসা ও সর্বাত্মক সমর্থন প্রত্যাশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews