রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আ.লীগ নেতাকর্মীদের ছাড় নয়, সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি ড. মারুফের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হাজী সাজুল মিয়ার মত বিনিময় বিশ্বম্ভরপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল কর্মী কালাগাজী আহত : থানায় অভিযোগ দায়ের নিরাপদ সড়ক চাই-এর ৩৩ বছরের সংগ্রাম, সাফল্য ও আগামীর প্রত্যয় গাইবান্ধা পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ঘোড়াঘাটে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন, সুবিধা পাবেন আশপাশের খামারিরাও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বপনের শোক বার্তা বিশ্বমঞ্চে পরিচিতি বাড়ছে বাংলাদেশের সিনেমার সাংবাদিকদের সব সংগঠনকে  ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান – মনিরুজ্জামান চৌধুরী গার্মেন্টস রক্ষায় মালিকদের উদ্যোগ, নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক!

গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর বিরোধে প্রতিপক্ষের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু 

  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬



গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর বিরোধে প্রতিপক্ষের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু 
তাজুল ইসলাম প্রধানঃ গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের ধাক্কায় জহুরুল প্রধান (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চক মাকড়া (মধ্যপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জহুরুল প্রধান ওই এলাকার মৃত মমতাজ প্রধানের ছেলে।
নিহতের পরিবার জানান, জহুরুল প্রধানের সাথে প্রতিবেশী জিহাদের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধ চলছিল। আজ সকালে জিহাদ বাড়ির পাশে মসজিদে যাতায়াতের রাস্তা বন্ধ করে জহুরুলের জায়গার ওপর সীমানা প্রাচীর নির্মাণের সময় তিনি গিয়ে বাঁধা দেন। এতে জিহাদ ক্ষুব্ধ হয়ে জহুরুলকে হাত দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। একপর্যায়ে জিহাদ তার বুকে জোরে ধাক্কা দিলে সেই আঘাত সহ্য করতে না পেরে জহুরুল গাছের সাথে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী জানান, এর আগেও একবার জিহাদ আমাদের বাড়ির জায়গায় সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করলে আমরা বাঁধা দেই। তখন সে শালিস ডাকে। আমিন এসে জায়গা মেপে দেখে জিহাদ কোনো জায়গা পায় না। চূড়ান্ত শালিসে সে আমাদের সাথে মিলেমিশে থাকার কথা বলে। ঘটনার সময় সে আমার স্বামীকে অনবরত আঘাত করেছে, শেষে বুকে জোরে আঘাত করে মেরে ফেলেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই, জিহাদের ফাঁসি চাই।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, এ ঘটনায় লাশ ময়নাতদন্তসহ মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews