
ঢাকা বনানীতে ঘটে যাওয়া একটি দৃশ্য সত্যি শিহরণ জাগানোর মতো
এমদাদুল হক
এক হাতে ধারালো ছুরি সামনে জিম্মি করে রাখা একটি দামি মোটরসাইকেল। চারপাশে উৎসুক মানুষের ভিড়-কিন্তু কেউই কাছে যাওয়ার সাহস পাচ্ছে না ‘এমন কি ঘটনাস্থলে পৌঁছানোর পুলিশ সদস্যদেরও ছিনতাইকারীর হাতে থাকা ধারালো অস্ত্রের কারণে অত্যন্ত সতর্কতা সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছিল।
জানা যায় একজন ব্যক্তি মোটরসাইকেলে রেখে ওষুধ কিনতে যান। ফিরে এসে দেখেন এক ব্যক্তি তার মোটরসাইকেলটি দখলে নিয়ে ধারালো ছুরি হাতে সবাইকে ভয় দেখাচ্ছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এক পর্যায়ে নিজের জীবনের ঝুঁকি অপেক্ষা করে একজন সাহসী পুলিশ কর্মকর্তা চিন্তাইকারীর ওপর চাপিয়ে পড়েন। পরে উপস্থিত জনতার সহযোগিতায় তাকে নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়।
এমন মুহূর্তে সাহস উপস্থিত বুদ্ধি ও কর্তব্যবোধের যে দুর্দান্ত ওই পুলিশ কর্মকর্তার স্থাপন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। একজন পুলিশ সদস্যের এমন দৃঢ়তা শুধু একটি অপরাধীকে আটক করতেই সহায়তা করে না- এটি সাধারণ মানুষের মনে পুলিশ আমাদের পাশে আছে —এই ঘটনাটাকেও আরও শক্তিশালী করে। জীবনে ঝুঁকি নিয়ে মানুষের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উধেব রেখে যিনি এগিয়ে গিয়েছিলেন, সেই সাহসী পুলিশ কর্মকর্তাকে জানাই আন্তরিক স্যালুট ও কৃতজ্ঞতা।
পুলিশের এমন মানবিক, সাহসী ও দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়েই জনগণের সঙ্গে পুলিশের আস্হার সম্পর্ক আরও দৃঢ় হোক।