মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ১০৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ চকরিয়ায় ছাত্রদল নেতা জিসানকে অপহরণের ৪ ঘন্টা পর হত্যা হৃদরোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন অপরিহার্য  ঢাকা বনানীতে ঘটে যাওয়া একটি দৃশ্য সত্যি শিহরণ জাগানোর মতো বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ সোনারগাঁয়ে ট্রলারডুবির পাঁচ দিন পর নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌপরিবহন মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান দীঘিনালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উদযাপন ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ: ব্যবসায়ী আটক

ঢাকা বনানীতে ঘটে যাওয়া একটি দৃশ্য সত্যি শিহরণ জাগানোর মতো

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬



ঢাকা বনানীতে ঘটে যাওয়া একটি দৃশ্য সত্যি শিহরণ জাগানোর মতো

এমদাদুল হক

এক হাতে ধারালো ছুরি সামনে জিম্মি করে রাখা একটি দামি মোটরসাইকেল। চারপাশে উৎসুক মানুষের ভিড়-কিন্তু কেউই কাছে যাওয়ার সাহস পাচ্ছে না ‘এমন কি ঘটনাস্থলে পৌঁছানোর পুলিশ সদস্যদেরও ছিনতাইকারীর  হাতে থাকা ধারালো অস্ত্রের  কারণে অত্যন্ত সতর্কতা সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছিল।

জানা যায় একজন ব্যক্তি মোটরসাইকেলে রেখে ওষুধ কিনতে যান। ফিরে এসে দেখেন এক ব্যক্তি তার মোটরসাইকেলটি দখলে নিয়ে ধারালো ছুরি হাতে সবাইকে ভয় দেখাচ্ছেন।  খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এক পর্যায়ে নিজের জীবনের ঝুঁকি অপেক্ষা করে একজন সাহসী পুলিশ কর্মকর্তা চিন্তাইকারীর ওপর চাপিয়ে পড়েন। পরে উপস্থিত  জনতার সহযোগিতায় তাকে নিয়ন্ত্রণে নেওয়া  সম্ভব হয়।

এমন মুহূর্তে সাহস উপস্থিত বুদ্ধি ও কর্তব্যবোধের যে দুর্দান্ত ওই পুলিশ কর্মকর্তার স্থাপন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। একজন পুলিশ সদস্যের এমন দৃঢ়তা শুধু একটি অপরাধীকে আটক করতেই সহায়তা করে না- এটি সাধারণ মানুষের মনে পুলিশ আমাদের পাশে আছে —এই ঘটনাটাকেও আরও শক্তিশালী করে। জীবনে ঝুঁকি নিয়ে মানুষের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উধেব রেখে যিনি এগিয়ে গিয়েছিলেন, সেই সাহসী পুলিশ কর্মকর্তাকে জানাই আন্তরিক স্যালুট ও কৃতজ্ঞতা।

পুলিশের এমন মানবিক, সাহসী ও দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়েই জনগণের সঙ্গে পুলিশের আস্হার সম্পর্ক আরও দৃঢ় হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews