বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
জামিনে মুক্তি পেলেন মেঘনার আ.লীগ নেতা সেলিম মিয়া বাউফলে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কক্সবাজারে ৫০ লাখ লোকের সেবায় নিয়োজিত মাত্র ১৫০০ পুলিশ বীরগঞ্জে আগাম ফুলকপি চাষ: ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে, চট্টগ্রামে আইন শৃঙ্খলা মতবিনিময় সভায় পানি সম্পদ মন্ত্রী কালাইয়ে ক্রীড়াঙ্গনে নতুন প্রত্যাশা, কাঁটাহার ফুটবল একাডেমির অভিভাবক সমাবেশ চাটখিলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার মাদকাসক্তি থেকে টেকসই সুস্থতায় চাই সহায়ক পারিবারিক পরিবেশ পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের সংবর্ধনা ও মতবিনিময় সভা

অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে, চট্টগ্রামে আইন শৃঙ্খলা মতবিনিময় সভায় পানি সম্পদ মন্ত্রী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬



অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে, চট্টগ্রামে আইন শৃঙ্খলা মতবিনিময় সভায় পানি সম্পদ মন্ত্রী

জাবের আলী, চট্টগ্রাম থেকে –

গতকাল ২৩/০৯/২০২৬ইং রোজ বুধবার বিকালে চট্টগ্রামের সার্কিট হাউজে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি চট্টগ্রামের সকল প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক এক বিশেষ মত বিনিময় সভা করেছেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভায় প্রত্যেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সকল প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভা শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিংয়ে বলেন- চট্টগ্রামের আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য আজ আমাদের এই বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামে অবৈধ অস্ত্র উদ্ধার,মাদক নির্মূল, পাহাড় কাটা বন্ধ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ করার বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন – অবৈধ অস্ত্র সমাজ এবং দেশের জন্য ক্ষতিকর। অবৈধ অস্ত্র উদ্ধার করে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সরকার বদ্ধ পরিকর।

মাদক দ্রব্য যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের সাথে অবৈধ অস্ত্র সহ সকল প্রকার অপরাধ সম্পৃক্ত। মাদক মুক্ত দেশ গড়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

কিছু স্বার্থান্বেষী খারাপ মানুষ পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এবং অবৈধ ভাবে বালু উত্তোলন করে দেশ ও জনগনের ক্ষতি করছে। এই ধরনের অপরাধ কঠোর হাতে দমন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews